শিরোনাম
ডেস্ক রিপোর্ট | ১২:৫২ পিএম, ২০২৬-০৯-২১
সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগর এলাকার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে রোববার বিকেলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে মরিয়ম খাতুনের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও অন্যান্য তদন্তকারী সংস্থা আলামত সংগ্রহ করে। ঘটনার সময় গাজী নজরুল ইসলাম ফ্ল্যাটেই উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনার পর মরিয়মের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করা হয়। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা খাতুন এবং আরও একজনকে আসামি করা হয়েছে। পরে পুলিশ মাকসুদা খাতুনকে গ্রেপ্তার করে এবং গাজী নজরুল ইসলামকেও আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়ার কথা জানায়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মরিয়ম যে কক্ষে থাকতেন সেখান থেকে হাতে লেখা কিছু নোট উদ্ধার করা হয়েছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এছাড়া মরিয়মের ব্যবহৃত কক্ষ, পারিবারিক সম্পর্ক এবং ঘটনার আগের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত জুলাই মাসে গাজী নজরুল ইসলাম ও মরিয়ম খাতুনকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সে সময় ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে গাজী নজরুল ইসলাম মরিয়মকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে স্বীকার করেন। পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে।
মরিয়মের মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও অভিযোগ উঠলেও, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি তদন্ত সংস্থাগুলো। ময়নাতদন্ত প্রতিবেদন, ফরেনসিক পরীক্ষা এবং তদন্তের ফলাফলের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ডেস্ক রিপোর্ট : ২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী শুক্রবার ও শনিবার দেà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রামরত নির্মাণশ্রমিক মেহেদী হাসানের মৃত্যুর ঘà...বিস্তারিত
ডেস্ক রিপোর্ট : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৭ à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯)-এর ঝুলন্ত মরদ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার আলোচিত কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 Chomotkar TV | Developed By Biplab Uddin