শিরোনাম
ডেস্ক রিপোর্ট | ০৪:১৯ পিএম, ২০২৬-০৯-২৩
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। নতুন ভাড়া আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানা যায়, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২৩ পয়সা বাড়িয়ে ৩ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২০ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭২ পয়সা করা হয়েছে। সেইসাথে সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রভাবে বাংলাদেশে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা থেকে ১৩৫ টাকায় উন্নীত করা হয়। এর পরিপ্রেক্ষিতে পরিবহন খাতের ব্যয় বেড়ে যাওয়ায় নৌযানের ভাড়া পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নৌপরিবহন সংশ্লিষ্টের মতে, জ্বালানি ব্যয় ছাড়াও শ্রমিক মজুরি, রক্ষণাবেক্ষণ, ঘাট ব্যবস্থাপনা ও অন্যান্য পরিচালন খরচ বৃদ্ধির কারণে ভাড়া সমন্বয়ের প্রয়োজন ছিল।
অন্যদিকে ভাড়া বৃদ্ধিতে সাধারণ যাত্রীদের যাতায়াত ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন নৌরুটে চলাচলকারী লঞ্চের ডেক ও কেবিন ভাড়াও সমন্বয় করা হতে পারে। ইতোমধ্যে কয়েকটি রুটে ভাড়া বৃদ্ধির প্রভাব দেখা গেছে বলে জানা গেছে।
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯)-এর ঝুলন্ত মরদ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার আলোচিত কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 Chomotkar TV | Developed By Biplab Uddin