শিরোনাম
চমৎকার ডেস্ক | ০৫:৪৪ পিএম, ২০২৬-১১-০৭
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন বাংলাদেশি। নিহতদের সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন এবং মাত্র এক মাস বয়সী এক শিশুও রয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ভোরে সৌদি আরবে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মদিনা শরিফ জিয়ারত শেষে বাংলাদেশিদের বহনকারী একটি যানবাহন জেদ্দার উদ্দেশে ফিরছিল। পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
নিহতদের মধ্যে রয়েছেন সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান এবং তাঁর দুই ছেলে ও এক মেয়ে। একই দুর্ঘটনায় ওই প্রতিষ্ঠানের ফর্কলিফট অপারেটর ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার শাহ আলম ও তাঁর মাত্র এক মাস বয়সী কন্যাশিশুও নিহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনায় আহত অন্তত ১৫ বাংলাদেশিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল হতাহতদের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। নিহতদের পরিচয় নিশ্চিতকরণ, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে কনস্যুলেটের উদ্যোগের কথা জানা গেছে।
চমৎকার ডেস্ক : ১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা টেলিভিশনে দেখে কেঁদেছিলেন ভারতের কংগ্রেস নেত্রী সোনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একটি নির্বাচনী বিজয় কখনো কখনো কেবল ক্ষমতার পরিবর্তন ঘটায় না, বদলে দেয় একটি দেশের রাজনৈতিক ইতিহাসেà...বিস্তারিত
চমৎকার ডেস্ক : ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র—এমন আশঙ্কা প্রকাশ করেছেন মার্কি...বিস্তারিত
চমৎকার ডেস্ক : স্পেনের মধ্যাঞ্চলের টলেডো প্রদেশে দুটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়à...বিস্তারিত
চমৎকার ডেস্ক : ইরানে আবারও মার্কিন সামরিক হামলার আশঙ্কা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। য...বিস্তারিত
চমৎকার ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভয়াবহ পদদলনের ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin