শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৩১ এএম, ২০২৬-১১-০২
ঢাকার মিরপুর, গাজীপুর, আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মনজুর মোরশেদ মামুন।
একই সঙ্গে শ্রমিকদের আন্দোলনে পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। শ্রমিকদের ন্যায্য দাবি আলোচনার মাধ্যমে সমাধান এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এই শ্রমিক নেতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মনজুর মোরশেদ মামুন বলেন, ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মিরপুর, গাজীপুর, আশুলিয়াসহ আশপাশের শিল্পাঞ্চলে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। শ্রমিকদের এই ন্যায্য দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরকারকে দ্রুত আলোচনার মাধ্যমে সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে তিনি বলেন, সরকার ইতোমধ্যে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করায় সরকারকে ধন্যবাদ জানাই। তবে শুধু বোর্ড গঠন করলেই হবে না। বোর্ডকে দ্রুত কার্যকর প্রতিবেদন দিতে হবে। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, বাস্তবতা ও ন্যায্যতার ভিত্তিতে সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
শ্রমিকদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন দমনে বলপ্রয়োগ কোনো সমাধান হতে পারে না। বরং সংলাপ, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়েই পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে পুঁজি করে যারা সহিংসতা, নাশকতা কিংবা উসকানির মাধ্যমে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি এবং সরকারকে বিব্রত করার চেষ্টা করছে, তাদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
মনজুর মোরশেদ মামুন আরও বলেন, এ ক্ষেত্রে সরকারকে কঠোর, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা কোনো অনুগ্রহ নয়, এটি তাদের অধিকার।
শ্রমিকদের অধিকার রক্ষা, শিল্পের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি।
চমৎকার ডেস্ক : ১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা টেলিভিশনে দেখে কেঁদেছিলেন ভারতের কংগ্রেস নেত্রী সোনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এবং সংসদ সদস্য আমির হামজার কথিত অডিও কà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। জামায়াতে ইà¦...বিস্তারিত
চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একটি নির্বাচনী বিজয় কখনো কখনো কেবল ক্ষমতার পরিবর্তন ঘটায় না, বদলে দেয় একটি দেশের রাজনৈতিক ইতিহাসেà...বিস্তারিত
চমৎকার ডেস্ক : ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র—এমন আশঙ্কা প্রকাশ করেছেন মার্কি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin