বাংলাদেশ   রবিবার, ৮ নভেম্বর ২০২৬  

আবারও গ্রেপ্তারি পরোয়ানা পরীমনির বিরুদ্ধে

চমৎকার ডেস্ক    |    ০৫:৪১ পিএম, ২০২৬-১১-০৪

আবারও গ্রেপ্তারি পরোয়ানা পরীমনির বিরুদ্ধে

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভয়ভীতি প্রদর্শন ও হত্যাচেষ্টার অভিযোগের মামলায় আদালতে অনুপস্থিত থাকায় তাঁর জামিন বাতিল করে এ আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে পরীমনি আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর পক্ষে আইনজীবী সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি।

অন্যদিকে, বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন জানায়। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে পরীমনির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলার বাদী ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। ২০২২ সালের ৬ জুলাই তিনি ঢাকার আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার অন্য দুই আসামি হলেন পরীমনির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি এবং কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ৯ জুন রাতে সাভারের বিরুলিয়ায় অবস্থিত বোট ক্লাবে পরীমনি ও তাঁর সহযোগীদের সঙ্গে নাসির উদ্দিন মাহমুদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন বাদী। তাঁর দাবি, এ সময় পরীমনি তাঁর দিকে একটি সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন, এতে তিনি আহত হন।

পরবর্তী সময়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদনে পরীমনি ও তাঁর কস্টিউম ডিজাইনার জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। তবে অপর আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়।

এর আগে ২০২৪ সালের ২৫ জুন এ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। পরে ২০২৫ সালের ২৬ জানুয়ারি মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশের সময়ও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরবর্তী সময়ে আদালতে আত্মসমর্পণ করে আবারও জামিন পান তিনি।

উল্লেখ্য, বোট ক্লাবের ওই ঘটনাকে কেন্দ্র করে পরীমনিও নাসির উদ্দিন মাহমুদসহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছিলেন। সেই মামলার বিচারিক কার্যক্রমও পৃথকভাবে চলমান রয়েছে।

রিটেলেড নিউজ

“আমির হামজারা জামায়াতের জন্য অভিশাপ রূপে নাজিল হয়েছে”—রাশেদ খান

“আমির হামজারা জামায়াতের জন্য অভিশাপ রূপে নাজিল হয়েছে”—রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এবং সংসদ সদস্য আমির হামজার কথিত অডিও কà¦...বিস্তারিত


স্ত্রী-মেয়ে ও স্বজনদের নিয়ে প/র্নো ভিডিও বিক্রির অভিযোগে আটক গিয়াস

স্ত্রী-মেয়ে ও স্বজনদের নিয়ে প/র্নো ভিডিও বিক্রির অভিযোগে আটক গিয়াস

চমৎকার ডেস্ক : নরসিংদীতে নিজের স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে নিয়ে আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক প'র্ন...বিস্তারিত


আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত


জামায়াতের দুই পক্ষের সংঘ'র্ষ ও ক'কটেল বি'স্ফোরণ: দুই নেতার রোকন পদ বাতিল

জামায়াতের দুই পক্ষের সংঘ'র্ষ ও ক'কটেল বি'স্ফোরণ: দুই নেতার রোকন পদ বাতিল

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত


পটিয়ায় ১২ বছরের শিশু ধ'র্ষণের আসামি বাবা-ছেলেকে কক্সবাজার থেকে গ্রেপ্তার

পটিয়ায় ১২ বছরের শিশু ধ'র্ষণের আসামি বাবা-ছেলেকে কক্সবাজার থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পটিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় দুà¦...বিস্তারিত


‘ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত, নয়তো কয়টি আসন পেত জামায়াত?’

‘ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত, নয়তো কয়টি আসন পেত জামায়াত?’

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীকে ঘিরে তীব্র সমালোচনা করেছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। দলটির নির্বাচনà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

চমৎকার ডেস্ক : চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১০১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন...বিস্তারিত


কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুà...বিস্তারিত



সর্বশেষ খবর


×