বাংলাদেশ   রবিবার, ৮ নভেম্বর ২০২৬  

বায়েজিদে যুবদল কর্মী জীবন হ/ত্যা: প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক    |    ১১:৫৭ এএম, ২০২৬-১১-০৩

বায়েজিদে যুবদল কর্মী জীবন হ/ত্যা: প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩

নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্লুর রহমান জুয়েল ও তার সহযোগী মো. আরমানকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। পৃথক আরেকটি অভিযানে চুরির অভিযোগে মো. হাসানকে পিটিয়ে হত্যার মামলার এজাহারনামীয় অভিযুক্ত আলম পাইককেও গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) পরিচালিত পৃথক অভিযানে চট্টগ্রাম, ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এসআরবি-৭।

এসআরবি সূত্রে জানা যায়, নিহত আবু ইউসুফ প্রকাশ জীবন (২৭) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের মোহাম্মদ গোলাম নবীর ছেলে। তিনি পরিবারের সঙ্গে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় বসবাস করতেন এবং শেরশাহ এলাকার একটি আইসক্রিম কারখানায় দিনমজুর হিসেবে কাজ করতেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় তিন থেকে চার মাস আগে জিল্লুর রহমান জুয়েলের সঙ্গে রাজনীতিতে যুক্ত হন জীবন। পরবর্তীতে রাজনৈতিক পক্ষ পরিবর্তন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার সঙ্গে অভিযুক্তদের বিরোধ তৈরি হয়। এ নিয়ে তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর রাত আনুমানিক পৌনে ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় জিল্লুর রহমান জুয়েলসহ অন্যরা লাঠিসোঁটা ও ধারালো ছুরি নিয়ে জীবনের ওপর হামলা চালায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং ডান পায়ের হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত গুরুতর জখম হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৯ অক্টোবর তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় পরবর্তীতে দণ্ডবিধির ৩০২ ধারাও সংযোজন করা হয়।

এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১? নভেম্বর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে কুমিল্লা কোতোয়ালি থানার ঠাকুরপাড়া এলাকায় এসআরবি-৭ ও এসআরবি-১১ নারায়ণগঞ্জের যৌথ দল অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি মো. আরমানকে (২৫) গ্রেপ্তার করে।
অন্যদিকে, ২ নভেম্বর রাত ২টা ১০ মিনিটে ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানা এলাকায় এসআরবি-৭ ও এসআরবি-১ ঢাকার যৌথ অভিযানে হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্লুর রহমান জুয়েলকে (৪০) গ্রেপ্তার করা হয়।

এদিকে, চট্টগ্রাম নগরীতে চুরির অভিযোগে মো. হাসানকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা চান্দগাঁও থানার মামলার এজাহারনামীয় অভিযুক্ত মো. আলম পাইককেও গ্রেপ্তার করেছে এসআরবি-৭।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আলম পাইকের অবস্থান শনাক্তের পর ২ নভেম্বর দুপুর ১টা ১০ মিনিটে নগরীর চান্দগাঁও থানাধীন আরাকান সড়কে চাঁদগাঁও হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চান্দগাঁও থানার মামলা নম্বর ৩৮, তারিখ ২৬ অক্টোবর ২০২৬; দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা রয়েছে।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ।

রিটেলেড নিউজ

"গ্যাসের দাম কমিয়ে দে, নইলে গদি ছাইড়া দে" চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল

চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত


আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত


৪ নভেম্বর থেকে তিন দিন চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তি আশঙ্কা

৪ নভেম্বর থেকে তিন দিন চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তি আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত


জামায়াতের দুই পক্ষের সংঘ'র্ষ ও ক'কটেল বি'স্ফোরণ: দুই নেতার রোকন পদ বাতিল

জামায়াতের দুই পক্ষের সংঘ'র্ষ ও ক'কটেল বি'স্ফোরণ: দুই নেতার রোকন পদ বাতিল

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত


চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর, আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনেà...বিস্তারিত


পটিয়ায় ১২ বছরের শিশু ধ'র্ষণের আসামি বাবা-ছেলেকে কক্সবাজার থেকে গ্রেপ্তার

পটিয়ায় ১২ বছরের শিশু ধ'র্ষণের আসামি বাবা-ছেলেকে কক্সবাজার থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পটিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় দুà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

চমৎকার ডেস্ক : চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১০১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন...বিস্তারিত


কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুà...বিস্তারিত



সর্বশেষ খবর


×