বাংলাদেশ   সোমবার, ৯ নভেম্বর ২০২৬  

পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে: ডিসি জাহিদ

চমৎকার ডেস্ক    |    ০৫:২৩ পিএম, ২০২৬-০৯-২৭

পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে: ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও পরিকল্পনা, গবেষণা এবং পর্যটকবান্ধব সেবার ঘাটতির কারণে সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হলে স্বল্পমেয়াদি মুনাফার চিন্তা থেকে বেরিয়ে পর্যটকের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও সেবার মানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

রোববার (বিশ্ব পর্যটন দিবস) উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে দিবসটি উপলক্ষে নগরীতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য ছিল— "ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার আগামীর পর্যটন”।

জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের জন্য পর্যটন একটি সম্ভাবনাময় খাত হলেও নানা সীমাবদ্ধতার কারণে সেই সম্ভাবনা প্রত্যাশিত মাত্রায় কাজে লাগানো সম্ভব হয়নি। বিশেষ করে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সমুদ্র, পাহাড়, লেক এবং প্রাকৃতিক সৌন্দর্য আন্তর্জাতিক পর্যটকদের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরার ক্ষেত্রে এখনও অনেক ঘাটতি রয়েছে। তিনি বলেন, তৈরি পোশাক, প্রবাসী আয় ও কৃষির পাশাপাশি পর্যটনও দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হতে পারে। তবে এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গবেষণা এবং পর্যটকদের চাহিদা সম্পর্কে সুস্পষ্ট ধারণা।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আরও বলেন, কোন ধরনের পর্যটকদের আকৃষ্ট করা হবে, তাদের জন্য কী ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন এবং আন্তর্জাতিক বাজারে কীভাবে বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলোকে তুলে ধরা হবে—এসব বিষয়ে আরও কার্যকর গবেষণা প্রয়োজন। একই সঙ্গে দেশের পর্যটন সম্ভাবনাকে ডিজিটাল প্ল্যাটফর্ম ও আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পর্যটকদের নিরাপত্তার বিষয়টি শুধু আইনশৃঙ্খলা রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, খাদ্যনিরাপত্তা, আবাসন, যাতায়াত ব্যবস্থা, স্বাস্থ্যবিধি এবং সেবার মানও পর্যটনের গুরুত্বপূর্ণ অংশ। পর্যটকদের সন্তুষ্টির পরিবর্তে তাৎক্ষণিক লাভের মানসিকতা থেকে বেরিয়ে এসে দীর্ঘমেয়াদি উন্নয়ন ভাবনায় কাজ করতে হবে।

তিনি দেশের তরুণদের পর্যটন খাতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই খাতে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে। সরকার, প্রশাসন, হোটেল-রেস্তোরাঁ মালিক, ট্যুর অপারেটর এবং সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় হোটেল ও রেস্তোরাঁ খাতের কর্মীদের তালিকা জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক। তিনি বলেন, পর্যায়ক্রমে তাদের স্বাস্থ্য পরীক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করা হবে। বিশেষ করে পর্যটকদের সঙ্গে আচরণ, খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং সেবার মান উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চট্টগ্রামের সমুদ্র, পাহাড়, ঐতিহ্য এবং প্রাকৃতিক সম্পদকে সমন্বিতভাবে কাজে লাগাতে পারলে এই অঞ্চলকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভায় ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়নের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা যোবাইদা আক্তারসহ সরকারি কর্মকর্তা, হোটেল-রেস্তোরাঁ মালিক এবং পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত

নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত উন্মুক্ত করে নতুনভাব...বিস্তারিত


"গ্যাসের দাম কমিয়ে দে, নইলে গদি ছাইড়া দে" চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল

চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত


বায়েজিদে যুবদল কর্মী জীবন হ/ত্যা: প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩

বায়েজিদে যুবদল কর্মী জীবন হ/ত্যা: প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্...বিস্তারিত


আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত


৪ নভেম্বর থেকে তিন দিন চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তি আশঙ্কা

৪ নভেম্বর থেকে তিন দিন চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তি আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত


জামায়াতের দুই পক্ষের সংঘ'র্ষ ও ক'কটেল বি'স্ফোরণ: দুই নেতার রোকন পদ বাতিল

জামায়াতের দুই পক্ষের সংঘ'র্ষ ও ক'কটেল বি'স্ফোরণ: দুই নেতার রোকন পদ বাতিল

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

চমৎকার ডেস্ক : চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১০১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন...বিস্তারিত


কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুà...বিস্তারিত



সর্বশেষ খবর


×