বাংলাদেশ   সোমবার, ৯ নভেম্বর ২০২৬  

DP World-এর কাছে NCT হস্তান্তর প্রক্রিয়া বন্ধে দুই দিনের আল্টিমেটাম শেষে মানববন্ধন

চমৎকার ডেস্ক    |    ০৬:০৪ পিএম, ২০২৬-০৯-২৭

DP World-এর কাছে NCT হস্তান্তর প্রক্রিয়া বন্ধে দুই দিনের আল্টিমেটাম শেষে মানববন্ধন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (NCT) বিদেশি বহুজাতিক প্রতিষ্ঠান DP World-এর কাছে হস্তান্তরের চলমান প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। সংগঠনটির দাবি, এর আগে দেওয়া দুই দিনের আল্টিমেটামের পরও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা এ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ফকিরহাট ৩ নম্বর গেট থেকে ওয়াটারফ্রন্ট এলাকা পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে এক মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের লাভজনক টার্মিনাল NCT বিদেশি কোম্পানি DP World-এর কাছে পরিচালনার দায়িত্ব দেওয়ার উদ্যোগ দেশের বন্দর স্বার্থ, শ্রমিক স্বার্থ এবং জাতীয় অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে। তারা অবিলম্বে এ সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধের দাবি জানান।

বক্তারা আরও দাবি করেন, পূর্ববর্তী আন্দোলনের সময় বন্দরের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে NCT-সংক্রান্ত চুক্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িত কর্মকর্তাদের অপসারণ এবং দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলোতে দ্রুত জনবল নিয়োগেরও আহ্বান জানান তারা।

সমাবেশে প্রধান বক্তা ইব্রাহিম খোকন বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও কার্যকারিতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে NCT বিদেশি প্রতিষ্ঠানের কাছে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, বন্দরের যন্ত্রপাতি ও পরিচালন সক্ষমতা নিয়ে যে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা বলেন, চট্টগ্রাম বন্দরকে আধুনিক ও প্রতিযোগিতামূলক বন্দরে পরিণত করতে প্রয়োজনীয় জনবল নিয়োগ, দক্ষ ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে হবে। বন্দর পরিচালনায় কোনো ধরনের বেসরকারিকরণ বা বিদেশি কোম্পানির কাছে দায়িত্ব হস্তান্তরের উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তারা।

মানববন্ধন ও সমাবেশে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি এবং সংগঠনের সদস্যরা অংশ নেন। বক্তারা দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন।

রিটেলেড নিউজ

নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত

নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত উন্মুক্ত করে নতুনভাব...বিস্তারিত


"গ্যাসের দাম কমিয়ে দে, নইলে গদি ছাইড়া দে" চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল

চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত


বায়েজিদে যুবদল কর্মী জীবন হ/ত্যা: প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩

বায়েজিদে যুবদল কর্মী জীবন হ/ত্যা: প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্...বিস্তারিত


আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত


৪ নভেম্বর থেকে তিন দিন চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তি আশঙ্কা

৪ নভেম্বর থেকে তিন দিন চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তি আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত


জামায়াতের দুই পক্ষের সংঘ'র্ষ ও ক'কটেল বি'স্ফোরণ: দুই নেতার রোকন পদ বাতিল

জামায়াতের দুই পক্ষের সংঘ'র্ষ ও ক'কটেল বি'স্ফোরণ: দুই নেতার রোকন পদ বাতিল

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

চমৎকার ডেস্ক : চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১০১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন...বিস্তারিত


কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুà...বিস্তারিত



সর্বশেষ খবর


×