শিরোনাম
চমৎকার ডেস্ক | ১২:২০ পিএম, ২০২৬-০৯-২৮
আজ ২৮ সেপ্টেম্বর, বিশ্ব স্টুপিড প্রশ্ন দিবস। বছরের এই একটি দিনে অন্তত প্রশ্ন করতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আজকের মূল বার্তাই হলো—"প্রশ্ন করুন, যত অদ্ভুতই হোক!"
আমাদের চারপাশে এমন অনেক প্রশ্ন আছে, যা মনে এলেও আমরা জিজ্ঞাসা করতে সংকোচ বোধ করি। যেমন—"ফ্রিজের দরজা বন্ধ করলে ভেতরের লাইট নিভে যায় কীভাবে বুঝব?", "মশা কি অন্য মশাকে কামড়ায়?", কিংবা "ঘুমিয়ে থাকলে কি মানুষ নাক ডাকার শব্দ নিজে শুনতে পায়?"
সামাজিক যোগাযোগমাধ্যমেও দিবসটি নিয়ে চলছে মজার আলোচনা। কেউ লিখেছেন, "বইয়ের শেষ পাতার উত্তর আগে দেখে ফেললে কি পড়াশোনার সময় বাঁচে?" আবার কেউ জানতে চেয়েছেন, "মোবাইল সাইলেন্টে থাকলে কি তারও মন খারাপ হয়?"
শিক্ষাবিদদের মতে, অনেক সময় যেটিকে আমরা ‘বোকা প্রশ্ন’ ভাবি, সেটিই নতুন কিছু শেখার শুরু হতে পারে। তাই প্রশ্ন করতে সংকোচ নয়, বরং কৌতূহলই হওয়া উচিত সবচেয়ে বড় শক্তি। তাই আজকের দিনে আপনার মনে যদি কোনো অদ্ভুত, মজার বা কৌতূহলোদ্দীপক প্রশ্ন ঘুরপাক খায়, তাহলে নির্দ্বিধায় করে ফেলুন। কারণ প্রশ্ন না করাই হয়তো সবচেয়ে বড় প্রশ্ন!
চমৎকার ডেস্ক : বলিউড ও মারাঠি চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমà§...বিস্তারিত
ডেস্ক বিশ্লেষণ : দেশের বিনোদন অঙ্গনে নতুন সিনেমা, ওটিটি কনটেন্ট এবং তারকাদের আসন্ন প্রজেক্ট নিয়ে দর্শকদের আগ্রহ বà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin