শিরোনাম
চমৎকার ডেস্ক | ০৬:১১ পিএম, ২০২৬-০৯-৩০
রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ও অগ্নিকাণ্ডের পরও অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ এলাকায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম চলমান থাকবে। এ সময় তিনি বলেন, ‘আমার লাশের ওপর দিয়ে হলেও ফুটপাত দখলমুক্ত হবে।’
ডিএনসিসি প্রশাসক বলেন, নাগরিকদের চলাচলের জায়গা অবৈধভাবে দখল করে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না। যারা ফুটপাত দখলের পক্ষে অবস্থান নেবেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। একই সঙ্গে মিরপুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা এবং তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
এর আগে বুধবার সকালে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু করে ডিএনসিসি। অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিটি করপোরেশনের কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ এবং একটি পুলিশ গাড়ির কাচ ভাঙচুরের খবর পাওয়া যায়।
চমৎকার ডেস্ক : ১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা টেলিভিশনে দেখে কেঁদেছিলেন ভারতের কংগ্রেস নেত্রী সোনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এবং সংসদ সদস্য আমির হামজার কথিত অডিও কà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। জামায়াতে ইà¦...বিস্তারিত
চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একটি নির্বাচনী বিজয় কখনো কখনো কেবল ক্ষমতার পরিবর্তন ঘটায় না, বদলে দেয় একটি দেশের রাজনৈতিক ইতিহাসেà...বিস্তারিত
চমৎকার ডেস্ক : ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র—এমন আশঙ্কা প্রকাশ করেছেন মার্কি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin