বাংলাদেশ   সোমবার, ৯ নভেম্বর ২০২৬  

সিলিমপুরে আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের আহ্বান সিডিএ চেয়ারম্যানের

চমৎকার ডেস্ক    |    ০৮:১৬ পিএম, ২০২৬-১০-০৩

সিলিমপুরে আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের আহ্বান সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ সিলিমপুর সিডিএ আবাসিক এলাকায় প্লট রক্ষা করে যোগাযোগব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে খালপাড় ঘেঁষে নির্মাণ করা হয়েছে ১২০০ মিটার দীর্ঘ বিকল্প সড়ক। সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা কল্যাণ সমিতির উদ্যোগে নিজস্ব অর্থায়নে নির্মিত ২০ মিটার প্রশস্ত সড়কটির উদ্বোধন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সড়কটির উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, জঙ্গল সলিমপুর এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে সরকারের বিশেষ নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড চারটি প্রধান সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে আলীনগর থেকে টেক্সটাইল এলাকা হয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত একটি সংযোগ সড়কের নির্মাণকাজ এগিয়ে চলছে।

তবে প্রস্তাবিত ওই সড়কের সম্ভাব্য এলাইনমেন্টে সিলিমপুর সিডিএ আবাসিক এলাকার বেশ কয়েকটি প্লট পড়ায় উদ্বেগ প্রকাশ করেন প্লট মালিকরা। তাদের দাবি, আবাসিক এলাকার ভেতর দিয়ে সড়ক নির্মাণ করা হলে প্লট মালিকদের সম্পদ ও ভবিষ্যৎ আবাসন পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ অবস্থায় আবাসিক এলাকার প্লট রক্ষা করে খালপাড় ঘেঁষে বিকল্প পথে সড়ক নির্মাণের প্রস্তাব দেন প্লট মালিকরা। তাদের উদ্যোগেই পরবর্তীতে ১২০০ মিটার দীর্ঘ ও ২০ মিটার প্রশস্ত সড়কটি নির্মাণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা কল্যাণ সমিতির পক্ষ থেকে সেনাবাহিনীর প্রস্তাবিত সড়কের এলাইনমেন্ট আবাসিক এলাকা এড়িয়ে সদ্য নির্মিত বিকল্প সড়কের সঙ্গে সমন্বয় করে নির্ধারণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, তিনি এর আগেও সিলিমপুর এলাকা পরিদর্শন করেছেন এবং বিকল্প সড়কের বিষয়টি কোর মিটিংয়েও প্রস্তাব করেছেন।
তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে প্রস্তাবিত সড়কের গতিপথ নির্ধারণ করেছে। তবে প্লট মালিকদের সমিতি ও স্থানীয় জনগণ নিজস্ব অর্থায়নে যে বিকল্প সড়ক নির্মাণ করেছেন, সেটির সঙ্গে সেনাবাহিনীর প্রস্তাবিত সড়কের এলাইনমেন্ট সমন্বয় করে আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের দাবি জানানো হয়েছে।
সিডিএ চেয়ারম্যান প্লট মালিকদের দ্রুত নিজ নিজ প্লটে বাসস্থান নির্মাণ শুরু করার আহ্বান জানান।

এ সময় তিনি সিলিমপুর এলাকায় সুপেয় পানি, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ও যোগাযোগব্যবস্থাসহ বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন। এসব সমস্যা সমাধানে কাজ চলছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মুহাম্মদ সলিমুল্লাহ, উপদেষ্টা এরাদত উল্যাহ এফসিএ, লে. কর্ণেল এ.বি.এম জয়নূর রশিদ, এনায়েত উল্যাহ হাজারী, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক মিজানুর রহমান পাটোয়ারী, দপ্তর সম্পাদক আবুল বশর, নির্বাহী সদস্য সাহাব উদ্দীন, নাসির সওদাগর ও কোরবান আলীসহ সমিতির নেতৃবৃন্দ ও প্লট মালিকরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত

নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত উন্মুক্ত করে নতুনভাব...বিস্তারিত


"গ্যাসের দাম কমিয়ে দে, নইলে গদি ছাইড়া দে" চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল

চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত


বায়েজিদে যুবদল কর্মী জীবন হ/ত্যা: প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩

বায়েজিদে যুবদল কর্মী জীবন হ/ত্যা: প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্...বিস্তারিত


আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত


৪ নভেম্বর থেকে তিন দিন চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তি আশঙ্কা

৪ নভেম্বর থেকে তিন দিন চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তি আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত


জামায়াতের দুই পক্ষের সংঘ'র্ষ ও ক'কটেল বি'স্ফোরণ: দুই নেতার রোকন পদ বাতিল

জামায়াতের দুই পক্ষের সংঘ'র্ষ ও ক'কটেল বি'স্ফোরণ: দুই নেতার রোকন পদ বাতিল

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

চমৎকার ডেস্ক : চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১০১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন...বিস্তারিত


কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুà...বিস্তারিত



সর্বশেষ খবর


×