শিরোনাম
আফতাবুল ইসলাম | ০৯:০৪ পিএম, ২০২৬-১০-০৩
চাঁদপুরের হাইমচরে পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার সন্দেহভাজন মো. মজিবর রহমান পাটোয়ারী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর চৌরাস্তা সংলগ্ন নাসির পাটোয়ারীর বন্ধ মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে হাইমচর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর হাইমচর থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় একটি চুরির মামলা (এফআইআর নম্বর-২৯, জিআর নম্বর-২৫৫) দায়ের করা হয়। মামলাটির তদন্তে মো. মজিবর রহমান পাটোয়ারীর সম্পৃক্ততার সন্দেহ পাওয়া যায়।
হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এসআই ফারুক উল ইসলাম ও এসআই (নিঃ) প্রিয়লাল ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত মজিবর রহমান পাটোয়ারী হাইমচর উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর (পাটোয়ারী বাড়ি) এলাকার ২ নম্বর ওয়ার্ডের মো. দেলোয়ার হোসেন পাটোয়ারীর ছেলে।
হাইমচর থানা পুলিশ জানায়, শুক্রবার সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এবং সংসদ সদস্য আমির হামজার কথিত অডিও কà¦...বিস্তারিত
চমৎকার ডেস্ক : নরসিংদীতে নিজের স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে নিয়ে আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক প'র্ন...বিস্তারিত
চমৎকার ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পটিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় দুà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin