শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৭ পিএম, ২০২৬-১০-০৫
চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় এলাকায় ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে আল আমিন সরদার (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখায় কর্মরত ছিলেন এবং কোতোয়ালি থানায় সংযুক্ত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ওয়াসা মোড়ের ইস্পাহানি চেকপোস্ট এলাকায় দায়িত্ব পালন করছিলেন কয়েকজন পুলিশ সদস্য। এ সময় তিন যুবককে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে তাদের থামার সংকেত দেওয়া হয়।
পুলিশের সংকেত পেয়ে তাদের একজন দৌড়ে পালানোর চেষ্টা করলে চেকপোস্টের ইনচার্জ এএসআই হিরণ মিয়া তাকে ধাওয়া করেন। একই সময়ে কনস্টেবল আল আমিন সরদার মোটরসাইকেল নিয়ে সামনে গিয়ে ওই যুবককে আটকানোর চেষ্টা করেন।
এ সময় পেছন দিক থেকে একটি বাস তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে আল আমিন গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পর বাসটি মোটরসাইকেলসহ তাকে কিছু দূর টেনে নিয়ে যায়।
পরে সহকর্মী ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বাসটি আটক করা হয়। এ ঘটনায় বাসচালক মোশাররফ (৩৮) ও বাসের স্টাফ জয় দাস (৩০)-কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আল আমিন সরদার ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তাঁর বাড়ি মাদারীপুরে। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক ছিলেন।
পুলিশ জানিয়েছে, দায়িত্ব পালনকালে আল আমিনের মৃত্যু হওয়ায় আইন অনুযায়ী তাঁর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত উন্মুক্ত করে নতুনভাব...বিস্তারিত
চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin