শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:০১ পিএম, ২০২৬-১০-০৮
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বৈশ্বিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের কনসেশন চুক্তি সই হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির আওতায় এনসিটির পাশাপাশি এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড (OCY) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও ডিপি ওয়ার্ল্ডের ওপর থাকবে।
চুক্তিটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) কাঠামোর আওতায় করা হয়েছে। এর মাধ্যমে দেশের প্রধান সমুদ্রবন্দরের গুরুত্বপূর্ণ এই টার্মিনালে আন্তর্জাতিক অপারেটরের অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কনটেইনার টার্মিনাল এনসিটি। ২০২৫-২৬ অর্থবছরে বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের ৪০ শতাংশের বেশি এই টার্মিনালের মাধ্যমে হয়েছে। ২০০৭ সালে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এনসিটিতে পাঁচটি জেটি এবং চট্টগ্রাম বন্দরের ১৮টি কুইসাইড গ্যান্ট্রি ক্রেনের মধ্যে ১৪টি রয়েছে।
চুক্তি অনুযায়ী, ডিপি ওয়ার্ল্ড টার্মিনালের পরিচালনার পাশাপাশি আধুনিকায়ন, যন্ত্রপাতির উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ করবে। চুক্তির মেয়াদ শেষে প্রয়োজনীয় প্রযুক্তি ও কারিগরি জ্ঞানসহ টার্মিনালটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে।
বর্তমানে এনসিটি পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। নতুন চুক্তির পর ধাপে ধাপে ডিপি ওয়ার্ল্ডের কাছে পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে।
সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, আন্তর্জাতিক অপারেটরের মাধ্যমে এনসিটির পরিচালন দক্ষতা, সক্ষমতা ও প্রযুক্তিগত ব্যবস্থাপনা উন্নত হবে। এতে জাহাজ ও কনটেইনার হ্যান্ডলিংয়ের সময় কমানো এবং দেশের সামগ্রিক বন্দর ও লজিস্টিকস ব্যবস্থার দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
তবে এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে পরিচালনার দায়িত্ব দেওয়ার বিরোধিতা করে বন্দরসংশ্লিষ্ট শ্রমিক ও বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করেছে। তারা চুক্তি বাতিলের দাবি জানিয়ে বন্দর কার্যক্রম বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছে।
এনসিটি পরিচালনায় আন্তর্জাতিক অপারেটর নিয়োগের প্রক্রিয়া কয়েক বছর ধরে চলছিল। ২০২৩ সালে আন্তর্জাতিক বেসরকারি অপারেটর নিয়োগে নীতিগত অনুমোদনের পর বিভিন্ন পর্যায়ে আলোচনা ও দর-কষাকষি হয়। শেষ পর্যন্ত ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তির মাধ্যমে সেই প্রক্রিয়া আনুষ্ঠানিক রূপ পেল।
চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর, আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin