শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:২৫ পিএম, ২০২৬-১০-০৯
চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (৯ অক্টোবর) সকালে নিজেই সাইকেল চালিয়ে তিনি ট্র্যাকটির উদ্বোধন করেন।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পতেঙ্গা সমুদ্রসৈকতগামী সড়কে নির্মিত প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটি নগরীতে পরিবেশবান্ধব যাতায়াতব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের অংশ হিসেবে সড়কটি নির্মাণ করা হয়। এতে চার লেনবিশিষ্ট সড়কের পাশাপাশি সাইকেল চলাচলের জন্য পৃথক ট্র্যাক, মাঝখানে কার্বস্টোন দিয়ে তৈরি মিড আইল্যান্ড এবং পথচারীদের জন্য ওয়াকওয়ে ও ফুটপাত রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে সাইকেল ট্র্যাক নির্মাণের পাশাপাশি সড়কের পাশে সাইকেল চলাচলের জন্য আলাদা লেন রাখা প্রয়োজন। চট্টগ্রাম নগরীর খাল ও নালার পাশেও এ ধরনের ট্র্যাক নির্মাণের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেন মন্ত্রী।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সংসদ সদস্য আবু সুফিয়ান, এনামুল হক ও এরশাদ উল্লাহ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, সাইকেল চলাচলের জন্য পৃথক অবকাঠামো গড়ে উঠলে নগরবাসীর নিরাপদ যাতায়াত, শরীরচর্চা এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার সুযোগ বাড়তে পারে। পাশাপাশি স্বল্প দূরত্বে সাইকেলের ব্যবহার বাড়লে যানজট ও যানবাহনজনিত দূষণ কমাতেও ভূমিকা রাখতে পারে এই উদ্যোগ।
তবে ট্র্যাকটি নিয়মিত রক্ষণাবেক্ষণ, দখলমুক্ত রাখা এবং সাইকেল আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করা এর সুফল ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে।
চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর, আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin