শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৮ পিএম, ২০২৬-১০-১০
আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শনিবার (১০ অক্টোবর) হাটহাজারী উপজেলার ফটিকা সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করে তিনি প্রতিমা নির্মাণের অগ্রগতি, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং দর্শনার্থীদের যাতায়াতের ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কথা জানানো হয়েছে। পাশাপাশি, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় একটি মনিটরিং গ্রুপ গঠন করা হয়েছে।
তিনি বলেন, পূজামণ্ডপের সাজসজ্জা ও প্রতিমা নির্মাণের পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। মানুষ যেন নিরাপদে মণ্ডপে এসে আরতিসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করতে পারেন, সে বিষয়ে আয়োজকদের সতর্ক থাকতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, আয়োজকেরা দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে উৎসবের আয়োজন করেন। অন্যদিকে, অনেক দর্শনার্থী সারা বছর এই উৎসবের অপেক্ষায় থাকেন। তাই তাঁদের প্রত্যাশা পূরণে সুন্দর আয়োজনের পাশাপাশি নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে হবে।
সরকারি সহায়তার বিষয়ে তিনি জানান, এবার প্রতিটি পূজামণ্ডপে চালের বরাদ্দ ১০০ কেজি করে বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত ‘রেইনবো নেশন’ ধারণার কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক করে জেলা প্রশাসক বলেন, অনেক সময় এক এলাকার ঘটনার ছবি বা ভিডিও অন্য এলাকার ঘটনা হিসেবে প্রচার করা হয়। তাই কোনো তথ্য প্রকাশ বা প্রচারের আগে তার সত্যতা যাচাই করা জরুরি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ বছর চট্টগ্রাম মহানগর ও জেলার ১৫টি উপজেলায় মোট ২ হাজার ৫৯৩টি স্থানে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। এর মধ্যে মহানগরে ২৭১টি এবং উপজেলাগুলোতে ২ হাজার ৩২২টি। এসব আয়োজনের মধ্যে ১ হাজার ৯০৯টি সর্বজনীন পূজা ও ৬৮৪টি ঘটপূজা রয়েছে।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের রাউজানে একটি অভিযানের সময় পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ১২ জন পুলিশ সদস...বিস্তারিত
চমৎকার ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে সাত দিনব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin