শিরোনাম
চমৎকার ডেস্ক | ০১:০৩ পিএম, ২০২৬-১০-১১
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নাগরিকসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০৯ জন।
শনিবার (১০ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
নিহতদের মধ্যে সৌদি আরবের চারজন নাগরিক এবং বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের নাগরিক রয়েছেন। নিহত দুই বাংলাদেশির নাম ও বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হামলার জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করেছে। জোটের পক্ষ থেকে এ হামলার জবাব দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে হামলার পরপরই হুতিদের পক্ষ থেকে দায় স্বীকারের বিষয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে।
হামলায় আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে তথ্য সংগ্রহ করছে।
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এবং সংসদ সদস্য আমির হামজার কথিত অডিও কà¦...বিস্তারিত
চমৎকার ডেস্ক : নরসিংদীতে নিজের স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে নিয়ে আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক প'র্ন...বিস্তারিত
চমৎকার ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দৈনিক ‘আমার দেশ’ পত্রিকাকে ‘জামায়াতের দেশ’ আখ্যা দিয়ে ফেসবুক লাইভে পত্রিকাটির একটি কপি ছিঁ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীকে ঘিরে তীব্র সমালোচনা করেছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। দলটির নির্বাচনà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin