বাংলাদেশ   রবিবার, ৮ নভেম্বর ২০২৬  

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৫৬ পিএম, ২০২৬-১০-১৩

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা

নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা, নিন্দা জানাল বাংলাদেশ সরকার
নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগের নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঘটে যাওয়া হেনস্তার ঘটনায় সরকার তীব্র নিন্দা জানাচ্ছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে তাঁদের পরিচয় ও সংশ্লিষ্টতা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে বিষয়টি উত্থাপন করতে বলা হয়েছে।

বিবৃতিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়। শান্তিতে নোবেলজয়ী এই ব্যক্তিত্বের সঙ্গে এমন আচরণের ঘটনায় সরকারের নিন্দার কথাও তুলে ধরা হয়েছে।

রিটেলেড নিউজ

বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী

বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী

চমৎকার ডেস্ক : ১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা টেলিভিশনে দেখে কেঁদেছিলেন ভারতের কংগ্রেস নেত্রী সোনà...বিস্তারিত


“আমির হামজারা জামায়াতের জন্য অভিশাপ রূপে নাজিল হয়েছে”—রাশেদ খান

“আমির হামজারা জামায়াতের জন্য অভিশাপ রূপে নাজিল হয়েছে”—রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এবং সংসদ সদস্য আমির হামজার কথিত অডিও কà¦...বিস্তারিত


জামায়াতের সঙ্গে জোট, নারী অধিকার ও অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

জামায়াতের সঙ্গে জোট, নারী অধিকার ও অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। জামায়াতে ইà¦...বিস্তারিত


"গ্যাসের দাম কমিয়ে দে, নইলে গদি ছাইড়া দে" চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল

চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত


মার্কিন সিনেটে প্রথম মুসলিম আবদুল এল-সায়েদ! কে এই সায়েদ?

মার্কিন সিনেটে প্রথম মুসলিম আবদুল এল-সায়েদ! কে এই সায়েদ?

নিজস্ব প্রতিবেদক : একটি নির্বাচনী বিজয় কখনো কখনো কেবল ক্ষমতার পরিবর্তন ঘটায় না, বদলে দেয় একটি দেশের রাজনৈতিক ইতিহাসেà...বিস্তারিত


শ্রমিকের ন্যায্য মজুরি অনুগ্রহ নয় অধিকার, ৩০ হাজার টাকা বাস্তবায়নের দাবি মঞ্জুর মোর্শেদের

শ্রমিকের ন্যায্য মজুরি অনুগ্রহ নয় অধিকার, ৩০ হাজার টাকা বাস্তবায়নের দাবি মঞ্জুর মোর্শেদের

নিজস্ব প্রতিবেদক : ঢাকার মিরপুর, গাজীপুর, আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে ন্যূনতম মজà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

চমৎকার ডেস্ক : চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১০১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন...বিস্তারিত


কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুà...বিস্তারিত



সর্বশেষ খবর


×