শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:১১ পিএম, ২০২৬-১০-১৭
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচির বরাতে এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নগরের রহমতগঞ্জে অবস্থিত জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি পূজার আয়োজন ঘুরে দেখবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পূজামণ্ডপ এলাকায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক অপর্ণা ব্যানার্জীর বরাতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে সফরের বিষয়ে তাদের অবহিত করা হয়েছে। এ উপলক্ষে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা পূজামণ্ডপ এলাকা পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন।
সফরসূচি অনুযায়ী, জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে কিছু সময় বিরতি নিয়ে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি। রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাঁর।
একই দিনে রংপুর ও রাজশাহী সফর-
চট্টগ্রামে আসার আগে একই দিন রংপুর ও রাজশাহী সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর দুপুরে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং বিকেলে সেখানে একটি জনসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।
রংপুর ও রাজশিয়ার কর্মসূচি শেষে চট্টগ্রামে এসে দুর্গাপূজার আয়োজনে অংশ নেওয়া এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর দিনের সফরসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর, আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin