শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৩৪ পিএম, ২০২৬-১০-১৭
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এসআরবি-৭, চট্টগ্রামের অধিনায়ক।
পরিদর্শনকালে পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ ও উপস্থিত সুধীজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসআরবি-৭ অধিনায়কের বক্তব্যে বলা হয়, ধর্ম-বর্ণ ও সম্প্রদায়ের ভিন্নতা থাকলেও জাতীয় পরিচয়, দেশপ্রেম এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখে। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে। অন্যের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করা সাংবিধানিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্বের অংশ।
তিনি বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
এ ক্ষেত্রে পূজা উদ্যাপন কমিটি, স্থানীয় প্রশাসন, পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি কোনো সন্দেহজনক পরিস্থিতি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
অধিনায়ক আরও বলেন, পূজামণ্ডপগুলোতে ভক্তরা যেন নির্বিঘ্নে পূজা-অর্চনা করতে পারেন এবং পরিবার-পরিজন নিয়ে উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখার মাধ্যমে চট্টগ্রামসহ সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরও সুদৃঢ় হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে তিনি বলেন, সম্প্রীতি ও শান্তির বন্ধন অটুট রেখে বাংলাদেশকে নিরাপত্তা ও উন্নয়নের পথে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত উন্মুক্ত করে নতুনভাব...বিস্তারিত
চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin