বাংলাদেশ   রবিবার, ৮ নভেম্বর ২০২৬  

বান্দরবানে ধর্ষণ মামলায় এনসিপি নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৪৭ পিএম, ২০২৬-১০-১৭

বান্দরবানে ধর্ষণ মামলায় এনসিপি নেতা কারাগারে

বান্দরবানে এক নারীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁকে দলীয় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে এনসিপি। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে বান্দরবান সদর থানায় ৪৩ বছর বয়সী এক মারমা নারী ধর্ষণের অভিযোগে মামলা করেন। পরে রাতেই বান্দরবান সদর উপজেলার মধ্যমপাড়ায় অভিযুক্তের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শৈক্যচিং মার্মা (৫৫) বান্দরবান সদর উপজেলার মধ্যমপাড়ার বাসিন্দা। তিনি এনসিপির বান্দরবান জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি শহরের শিশু পার্কসংলগ্ন সাইনি রিসোর্ট পরিচালনা করেন।

বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ
মামলার এজাহার অনুযায়ী, ওই নারীর প্রায় পাঁচ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। তিনি এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বান্দরবান শহরে বসবাস করেন। অভিযুক্ত ব্যক্তি তাঁর দূরসম্পর্কের আত্মীয়।
এজাহারে অভিযোগ করা হয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে গত পাঁচ মাসে ওই নারীকে নিজের পরিচালিত সাইনি রিসোর্টে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন শৈক্যচিং মার্মা।
অভিযোগ অনুযায়ী, শুক্রবারও ওই নারীকে রিসোর্টে ডেকে নেওয়া হয়। সেখানে ধর্ষণের পর তাঁরা একসঙ্গে দুপুরের খাবার খান। পরে বিকেল সাড়ে ৩টার দিকে বিয়ের বিষয়ে কথা বললে অভিযুক্ত বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং ওই নারী শারীরিক নির্যাতনের শিকার হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে চিৎকার শুনে আশপাশের লোকজন রিসোর্টে এলে অভিযুক্ত ওই নারীকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যান।

অভিযুক্তের বক্তব্য
অন্যদিকে, একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে শৈক্যচিং মার্মার বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের শিকার করা হয়েছে এবং টাকা না দেওয়ায় তাঁকে ব্ল্যাকমেইল করে মামলা করা হয়েছে। তবে তাঁর এই দাবির স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি
ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে শৈক্যচিং মার্মাকে বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়। পাশাপাশি তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এনসিপির বান্দরবান জেলা কমিটির আহ্বায়ক মংসা প্রু চৌধুরী জানিয়েছেন, দলের যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে এমন অভিযোগের ঘটনায় তাঁরা বিব্রত। দলের গঠনতন্ত্র ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম জানান, নারীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রিটেলেড নিউজ

"গ্যাসের দাম কমিয়ে দে, নইলে গদি ছাইড়া দে" চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল

চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত


বায়েজিদে যুবদল কর্মী জীবন হ/ত্যা: প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩

বায়েজিদে যুবদল কর্মী জীবন হ/ত্যা: প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্...বিস্তারিত


আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত


৪ নভেম্বর থেকে তিন দিন চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তি আশঙ্কা

৪ নভেম্বর থেকে তিন দিন চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তি আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত


জামায়াতের দুই পক্ষের সংঘ'র্ষ ও ক'কটেল বি'স্ফোরণ: দুই নেতার রোকন পদ বাতিল

জামায়াতের দুই পক্ষের সংঘ'র্ষ ও ক'কটেল বি'স্ফোরণ: দুই নেতার রোকন পদ বাতিল

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত


চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর, আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনেà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

চমৎকার ডেস্ক : চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১০১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন...বিস্তারিত


কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুà...বিস্তারিত



সর্বশেষ খবর


×