বাংলাদেশ   সোমবার, ৯ নভেম্বর ২০২৬  

সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহ

চমৎকার ডেস্ক    |    ০৩:৩৮ পিএম, ২০২৬-১০-১৯

সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহ

মাদক নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। তাঁর দাবি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার দায় শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মতো ব্যক্তিদের ওপর চাপানো হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তোলেন, একজন প্রতিমন্ত্রী হয়েও কেন ইশরাক হোসেনকে অস্ত্র হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে রাস্তায় নামতে হলো। মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যথাযথভাবে দায়িত্ব পালন করলে এমন পরিস্থিতি তৈরি হতো কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

হাসনাতের মতে, মাদক নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়ে থাকলে তার দায় শুধু ইশরাক হোসেনের ওপর বর্তায় না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিও নিশ্চিত করা প্রয়োজন।

পোস্টে তিনি আরও বলেন, একজন প্রতিমন্ত্রীকে পদ থেকে সরিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না। বরং দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা, দায়িত্ব পালনে ব্যর্থতার কারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির বিষয়টি সামনে আনা জরুরি।

নিজের বক্তব্যের সমর্থনে প্রধানমন্ত্রীকে হাসপাতালে গিয়ে শৌচাগার পরিদর্শনের উদাহরণও তুলে ধরেন এনসিপির এই নেতা। তাঁর প্রশ্ন, হাসপাতালের পরিচ্ছন্নতা ও সেবার মান নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থাকলেও প্রধানমন্ত্রীকে কেন সরাসরি এসব বিষয় তদারকি করতে হবে?

হাসনাত আবদুল্লাহর মতে, রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে সরাসরি তদারকি করতে হলে কিংবা একজন প্রতিমন্ত্রীকে মাদক নিয়ন্ত্রণে নিজেই মাঠে নামতে হলে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

পোস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। জনগণ পরিস্থিতির প্রতিবাদে রাস্তায় নেমে এলে সরকার কীভাবে পরিস্থিতি মোকাবিলা করবে, সে প্রশ্নও তোলেন হাসনাত।

পোস্টের শেষাংশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে দুর্নীতি, ঘের দখল ও ঘুষের মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার অভিযোগ উল্লেখ করে হাসনাত মন্তব্য করেন, মন্ত্রীর ব্যর্থতার বলি হতে পারেন ইশরাক হোসেনের মতো ব্যক্তিরা।

রিটেলেড নিউজ

বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী

বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী

চমৎকার ডেস্ক : ১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা টেলিভিশনে দেখে কেঁদেছিলেন ভারতের কংগ্রেস নেত্রী সোনà...বিস্তারিত


“আমির হামজারা জামায়াতের জন্য অভিশাপ রূপে নাজিল হয়েছে”—রাশেদ খান

“আমির হামজারা জামায়াতের জন্য অভিশাপ রূপে নাজিল হয়েছে”—রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এবং সংসদ সদস্য আমির হামজার কথিত অডিও কà¦...বিস্তারিত


জামায়াতের সঙ্গে জোট, নারী অধিকার ও অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

জামায়াতের সঙ্গে জোট, নারী অধিকার ও অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। জামায়াতে ইà¦...বিস্তারিত


"গ্যাসের দাম কমিয়ে দে, নইলে গদি ছাইড়া দে" চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল

চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত


মার্কিন সিনেটে প্রথম মুসলিম আবদুল এল-সায়েদ! কে এই সায়েদ?

মার্কিন সিনেটে প্রথম মুসলিম আবদুল এল-সায়েদ! কে এই সায়েদ?

নিজস্ব প্রতিবেদক : একটি নির্বাচনী বিজয় কখনো কখনো কেবল ক্ষমতার পরিবর্তন ঘটায় না, বদলে দেয় একটি দেশের রাজনৈতিক ইতিহাসেà...বিস্তারিত


ইরানে পা'রমাণবিক হা'মলার প্রস্তুতি নিচ্ছে যু'ক্তরাষ্ট্র, দাবি টাকার কার্লসনের

ইরানে পা'রমাণবিক হা'মলার প্রস্তুতি নিচ্ছে যু'ক্তরাষ্ট্র, দাবি টাকার কার্লসনের

চমৎকার ডেস্ক : ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র—এমন আশঙ্কা প্রকাশ করেছেন মার্কি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

চমৎকার ডেস্ক : চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১০১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন...বিস্তারিত


কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুà...বিস্তারিত



সর্বশেষ খবর


×