শিরোনাম
চমৎকার ডেস্ক | ১২:০৭ পিএম, ২০২৬-১০-২৪
রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। তিনি ভবনটির তৃতীয় তলায় নিজের অফিসে অবস্থান করছিলেন। গুলির ঘটনায় কেউ হতাহত না হলেও গাড়িটির পেছনের ডান পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
হাতিরঝিল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে ঘটনার পেছনের কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্য কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের সঙ্গে এ ঘটনার সম্পর্ক রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এবং সংসদ সদস্য আমির হামজার কথিত অডিও কà¦...বিস্তারিত
চমৎকার ডেস্ক : নরসিংদীতে নিজের স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে নিয়ে আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক প'র্ন...বিস্তারিত
চমৎকার ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পটিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় দুà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin