শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:০৬ পিএম, ২০২৬-১০-২৪
চট্টগ্রাম নগরীতে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি। সংগঠনটির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির ‘মিট দ্য প্রেস’ ও পরিচিতি সভায় নেতারা স্বচ্ছতা, জবাবদিহিতা, সাংগঠনিক শৃঙ্খলা এবং তরুণদের ইতিবাচক ভূমিকা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শনিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের এফ রহমান হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক বখতিয়ার হোসেন। সভা সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব মো. ইসমাইল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইরফাত ইব্রাহিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মীর শোয়েব ও সদস্যসচিব আরিফ মইনুদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক আকরামুল হক ও সদস্যসচিব আব্দুল করিম টিপু এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্যসচিব খান তালাত রাফিসহ সংগঠনগুলোর অন্যান্য নেতারা।
দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত চট্টগ্রাম গড়ার অঙ্গীকার
মিট দ্য প্রেসে জাতীয় যুবশক্তির নবগঠিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির নেতারা তাঁদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তাঁরা জানান, সাংগঠনিক শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও যোগ্য নেতৃত্ব বিকাশের মাধ্যমে দায়িত্বশীল যুবসমাজ গড়ে তুলতে কাজ করবে সংগঠনটি।
তরুণদের শক্তিকে ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে নিরাপদ, পরিচ্ছন্ন, কর্মসংস্থানবান্ধব ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনটির নেতারা।
‘নিজ দলের লোকদের হাতে খুন হতে না চাইলে যুবশক্তিতে যোগ দিন’
সংবাদ সম্মেলনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক বখতিয়ার হোসেন বলেন, “৫ই আগস্টের আগে যুবলীগের হাতে যুবলীগকে খুন হতে হতো, আর এখন যুবদলের হাতে যুবদল খুন হচ্ছে।”
সম্প্রতি চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় ফজলুল আমিন হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “আগামীর বাংলাদেশে আমরা এমন কোনো ঘটনা আর দেখতে চাই না।”
জাতীয় যুবশক্তির অবস্থান তুলে ধরে বখতিয়ার হোসেন আরও বলেন, “বাংলাদেশের একমাত্র যুব সংগঠন জাতীয় যুবশক্তি, যাদের বিরুদ্ধে এক টাকা চাঁদাবাজিরও কোনো অভিযোগ নেই। নিজ দলের লোকদের হাতে খুন হতে না চাইলে জাতীয় যুবশক্তিতে যোগ দিন।”
অনুষ্ঠানে নেতারা দুর্নীতি, চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তুলতে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে দায়িত্বশীল ও জনকল্যাণমুখী ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত উন্মুক্ত করে নতুনভাব...বিস্তারিত
চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin