বাংলাদেশ   সোমবার, ৯ নভেম্বর ২০২৬  

আজ শুভ প্রবারণা পূর্ণিমা, বৌদ্ধবিহারে প্রার্থনা, সন্ধ্যায় ফানুস উৎসব

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:০৩ পিএম, ২০২৬-১০-২৫

আজ শুভ প্রবারণা পূর্ণিমা, বৌদ্ধবিহারে প্রার্থনা, সন্ধ্যায় ফানুস উৎসব

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ রোববার (২৫ অক্টোবর) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে চট্টগ্রাম নগরসহ দেশের বিভিন্ন এলাকার বৌদ্ধবিহারে সকাল থেকেই পুণ্যার্থীদের সমাগম দেখা গেছে।

সকালে বিভিন্ন বিহারে বুদ্ধপূজা, ফুল ও প্রদীপ নিবেদন, সংঘদান, পঞ্চশীল গ্রহণ এবং বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি দেশ ও বিশ্ববাসীর শান্তি, সমৃদ্ধি এবং সব প্রাণীর মঙ্গল কামনায় প্রার্থনা করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

চট্টগ্রাম নগরের নন্দনকানন বৌদ্ধবিহার, কাতালগঞ্জ নবপণ্ডিত বিহার, পাথরঘাটা জেতবন শান্তিকুঞ্জ বিহার, চান্দগাঁও সার্বজনীন বৌদ্ধবিহার ও মোগলটুলী শাক্যমুণি বৌদ্ধবিহারসহ বিভিন্ন ধর্মীয় স্থানে উৎসব উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় বিভিন্ন স্থানে রঙিন ফানুস ওড়ানোর কর্মসূচি রয়েছে। এ উৎসবকে কেন্দ্র করে নগরের কয়েকটি এলাকায় দর্শনার্থীদের সমাগম বাড়ার প্রত্যাশা করছেন আয়োজকেরা। উৎসব নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার বার্তা
প্রবারণা পূর্ণিমা আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, তিন মাসের বর্ষাবাস শেষে এদিন ভিক্ষু সংঘের বর্ষাব্রত সম্পন্ন হয়। আত্মশুদ্ধি, সংযম, ভুলত্রুটি স্বীকার এবং পারস্পরিক ক্ষমা প্রার্থনা এ উৎসবের অন্যতম তাৎপর্য। হিংসা-বিদ্বেষ পরিহার করে শান্তি, মৈত্রী ও মানবকল্যাণের চর্চাই এ দিনের মূল বার্তা।
প্রবারণা পূর্ণিমার পরদিন, সোমবার (২৬ অক্টোবর) থেকে দেশের বিভিন্ন বৌদ্ধবিহারে মাসব্যাপী শুভ কঠিন চীবর দানোৎসব শুরু হওয়ার কথা রয়েছে।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সন্ধ্যার ফানুস উৎসব ঘিরে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের প্রত্যাশা নিয়ে উদযাপিত হচ্ছে শুভ প্রবারণা পূর্ণিমা।

রিটেলেড নিউজ

নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত

নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত উন্মুক্ত করে নতুনভাব...বিস্তারিত


"গ্যাসের দাম কমিয়ে দে, নইলে গদি ছাইড়া দে" চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল

চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত


বায়েজিদে যুবদল কর্মী জীবন হ/ত্যা: প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩

বায়েজিদে যুবদল কর্মী জীবন হ/ত্যা: প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্...বিস্তারিত


আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত


৪ নভেম্বর থেকে তিন দিন চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তি আশঙ্কা

৪ নভেম্বর থেকে তিন দিন চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তি আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত


জামায়াতের দুই পক্ষের সংঘ'র্ষ ও ক'কটেল বি'স্ফোরণ: দুই নেতার রোকন পদ বাতিল

জামায়াতের দুই পক্ষের সংঘ'র্ষ ও ক'কটেল বি'স্ফোরণ: দুই নেতার রোকন পদ বাতিল

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

চমৎকার ডেস্ক : চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১০১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন...বিস্তারিত


কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুà...বিস্তারিত



সর্বশেষ খবর


×