শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:২৮ পিএম, ২০২৬-১০-২৬
চট্টগ্রামের চন্দনাইশে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের ওপর অতর্কিত হামলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশ। এ সময় দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৭, চট্টগ্রাম।
এসআরবি-৭-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাই মাদারি গ্রামের ঘাটকুল পাড়া এলাকায় অভিযান চালায় এসআরবির একটি দল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ২০টির বেশি মামলায় ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় পলাতক আসামি মো. আলমগীর ওই এলাকায় অবস্থান করছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে আলমগীর গ্রেপ্তার এড়াতে তাঁর সহযোগীদের জড়ো করে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নিজেদের জানমাল ও সরকারি অস্ত্র-গোলাবারুদ রক্ষায় এসআরবি সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় এসআরবির চার থেকে পাঁচজন সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেছে সংস্থাটি।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—মেহেদী হাসান সিফাত (২৩), জাহাঙ্গীর আলম (২৮) ও আজিজুর রহমান সবুজ (২১)।
পরে ২৫ অক্টোবর রাত ১টা ২০ মিনিটে এসআরবি-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে উত্তর কানাইমাদারী এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—মঞ্জুর ইসলাম (৩৯) ও মো. নবাব শরীফ ওরফে নবাব মিয়া (৩৪)।
অভিযানকালে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার ও জব্দ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসআরবি-৭ আরও জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের এবং উদ্ধার করা অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত উন্মুক্ত করে নতুনভাব...বিস্তারিত
চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin