বাংলাদেশ   সোমবার, ৯ নভেম্বর ২০২৬  

চট্টগ্রামে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরলেন নেতারা

নিজস্ব প্রতিবেদক    |    ১২:৪২ পিএম, ২০২৬-১০-২৭

চট্টগ্রামে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরলেন নেতারা

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের (জিওপি) ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দলটির চট্টগ্রাম মহানগর কমিটি। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা দলটির পাঁচ বছরের রাজনৈতিক পথচলা, ভবিষ্যৎ ভূমিকা এবং দেশের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য জসিম উদ্দীন আকাশ। প্রধান বক্তা ছিলেন দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক সেকান্তর হোসেন সানি।

প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দীন আকাশ বলেন, “ফ্যাসিবাদী আমলে যখন অনেকে রাজপথে দাঁড়াতে পারেনি, তখন গণঅধিকার পরিষদ রাজপথে থেকে আন্দোলন চালিয়ে গেছে।” তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে জোট করে গণঅধিকার পরিষদ নিজেদের দেওয়া ওয়াদা রক্ষা করেছে। রাজনীতিতে যারা প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না, তারা বেশিদূর এগোতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রধান বক্তা লোকমান হোসেন বলেন, বিএনপি জোটের অন্যতম প্রধান শক্তি গণঅধিকার পরিষদ। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হয় এবং ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে ২০২৪ সালে গণঅভ্যুত্থান সংঘটিত হয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়েছে। বিগত সময়ে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সরকার পতনের আন্দোলনে অংশ নেওয়া হয়েছিল, ভবিষ্যতেও বিএনপির সঙ্গে সমন্বয় করে দেশের উন্নয়নে গণঅধিকার পরিষদ অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে সেকান্তর হোসেন সানি বলেন, “ফ্যাসিস্টদের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা গণঅধিকার পরিষদ নির্ভয়ে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে আজ পাঁচ বছর পূর্ণ করেছে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশের যেকোনো সংকটে গণঅধিকার পরিষদ সামনে থেকে নির্ভয়ে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেবে। দলের ইতিহাস ও অবদান মুছে ফেলার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে উল্লেখ করে তিনি বলেন, “যারা গণঅধিকার পরিষদের ইতিহাস মুছে দিতে চাইবে, ইতিহাস তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।”

আলোচনা সভা শেষে নেতাকর্মীরা কেক কেটে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় উপস্থিত নেতারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং ভবিষ্যতে রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি আব্দুর রহিম সোহেল, সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী মুন্না ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সহ যুব অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া শ্রমিক অধিকার পরিষদের নেতা নুরনবি, ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগরের নেতা সৃজাত ও আরাফাত, গণঅধিকার পরিষদের পতেঙ্গা থানা কমিটির সাধারণ সম্পাদক মিজান, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

রিটেলেড নিউজ

নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত

নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত উন্মুক্ত করে নতুনভাব...বিস্তারিত


"গ্যাসের দাম কমিয়ে দে, নইলে গদি ছাইড়া দে" চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল

চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত


বায়েজিদে যুবদল কর্মী জীবন হ/ত্যা: প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩

বায়েজিদে যুবদল কর্মী জীবন হ/ত্যা: প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্...বিস্তারিত


আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত


৪ নভেম্বর থেকে তিন দিন চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তি আশঙ্কা

৪ নভেম্বর থেকে তিন দিন চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তি আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত


জামায়াতের দুই পক্ষের সংঘ'র্ষ ও ক'কটেল বি'স্ফোরণ: দুই নেতার রোকন পদ বাতিল

জামায়াতের দুই পক্ষের সংঘ'র্ষ ও ক'কটেল বি'স্ফোরণ: দুই নেতার রোকন পদ বাতিল

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

চমৎকার ডেস্ক : চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১০১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন...বিস্তারিত


কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুà...বিস্তারিত



সর্বশেষ খবর


×