বাংলাদেশ   রবিবার, ৮ নভেম্বর ২০২৬  

‘ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত, নয়তো কয়টি আসন পেত জামায়াত?’

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৫৩ পিএম, ২০২৬-১০-৩০

‘ড. ইউনূসের দয়ায় পাস করে বিরোধী দল হয়েছে জামায়াত, নয়তো কয়টি আসন পেত জামায়াত?’

জামায়াতে ইসলামীকে ঘিরে তীব্র সমালোচনা করেছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। দলটির নির্বাচনী কৌশল, রাজনৈতিক আচরণ, ভোটের হিসাব এবং বিরোধী দল হিসেবে অবস্থান নিয়ে প্রশ্ন তুলে নিজের ফেসবুক পোস্টে একাধিক অভিযোগ করেছেন তিনি।

সম্প্রতি দেওয়া ফেসবুক পোস্টে তারেক রহমান দাবি করেন, জামায়াত গালিগালাজ ও অসহিষ্ণুতার রাজনীতির মাধ্যমে নির্বাচনে জয়ী হতে চায়। তবে ভোটাররা এ ধরনের রাজনৈতিক আচরণকে সমর্থন করেন কি না, তা বোঝার জন্য ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের ফলাফল দেখার আহ্বান জানান তিনি।

পোস্টে তিনি প্রশ্ন তোলেন, মানুষ কি নিজেদের বিপদের মুখে ঠেলে দিয়ে অসহিষ্ণু ও উগ্র রাজনৈতিক শক্তিকে নির্বাচিত করবে? তাঁর মতে, রাজনৈতিক প্রতিযোগিতায় গালিগালাজ ও উগ্র আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

জামায়াতের সংসদীয় অবস্থান নিয়েও সমালোচনা করেন আমজনতা দলের এই নেতা। তিনি দাবি করেন, ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকার কারণে জামায়াত বিরোধী দল হওয়ার সুযোগ পেয়েছিল।পাশাপাশি পোস্টাল ভোটে জালিয়াতির মাধ্যমে জামায়াতের আমির ও নাহিদকে নির্বাচিত করার অভিযোগও তোলেন তিনি।

নির্বাচনে বিদ্রোহী প্রার্থী দাঁড় করানো নিয়েও অভিযোগ করেন তারেক রহমান।

তাঁর দাবি, অর্থের বিনিময়ে বিদ্রোহী প্রার্থীদের নির্বাচনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল ভোট ভাগ করে দেওয়া এবং জনগণের প্রকৃত পছন্দের প্রার্থীর বিজয়ের পথ বাধাগ্রস্ত করা। এ ছাড়া অন্য এলাকা থেকে ভোটার স্থানান্তরের মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার অভিযোগও তোলেন তিনি। তাঁর ভাষ্য, এ ধরনের কৌশলে প্রকৃত ভোটারদের মতামত ও ভোটাধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

সবশেষে তিনি প্রশ্ন তোলেন, এসব কৌশল, কথিত ভোট কারসাজি এবং গালিগালাজের রাজনীতি না থাকলে জামায়াত কতটি আসনে জয়ী হতে পারত?

রিটেলেড নিউজ

বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী

বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী

চমৎকার ডেস্ক : ১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা টেলিভিশনে দেখে কেঁদেছিলেন ভারতের কংগ্রেস নেত্রী সোনà...বিস্তারিত


“আমির হামজারা জামায়াতের জন্য অভিশাপ রূপে নাজিল হয়েছে”—রাশেদ খান

“আমির হামজারা জামায়াতের জন্য অভিশাপ রূপে নাজিল হয়েছে”—রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এবং সংসদ সদস্য আমির হামজার কথিত অডিও কà¦...বিস্তারিত


জামায়াতের সঙ্গে জোট, নারী অধিকার ও অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

জামায়াতের সঙ্গে জোট, নারী অধিকার ও অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। জামায়াতে ইà¦...বিস্তারিত


"গ্যাসের দাম কমিয়ে দে, নইলে গদি ছাইড়া দে" চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল

চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত


মার্কিন সিনেটে প্রথম মুসলিম আবদুল এল-সায়েদ! কে এই সায়েদ?

মার্কিন সিনেটে প্রথম মুসলিম আবদুল এল-সায়েদ! কে এই সায়েদ?

নিজস্ব প্রতিবেদক : একটি নির্বাচনী বিজয় কখনো কখনো কেবল ক্ষমতার পরিবর্তন ঘটায় না, বদলে দেয় একটি দেশের রাজনৈতিক ইতিহাসেà...বিস্তারিত


ইরানে পা'রমাণবিক হা'মলার প্রস্তুতি নিচ্ছে যু'ক্তরাষ্ট্র, দাবি টাকার কার্লসনের

ইরানে পা'রমাণবিক হা'মলার প্রস্তুতি নিচ্ছে যু'ক্তরাষ্ট্র, দাবি টাকার কার্লসনের

চমৎকার ডেস্ক : ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র—এমন আশঙ্কা প্রকাশ করেছেন মার্কি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

চমৎকার ডেস্ক : চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১০১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন...বিস্তারিত


কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুà...বিস্তারিত



সর্বশেষ খবর


×