বাংলাদেশ   রবিবার, ৮ নভেম্বর ২০২৬  

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

সভাপতি সোহাগ আরেফিন ও সাধারণ সম্পাদক কাদের রাজু

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৩৩ পিএম, ২০২৬-১০-৩১

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর, আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) ২০২৬ সালের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে সাংবাদিক সোহাগ আরেফিন এবং সাধারণ সম্পাদক পদে সাংবাদিক আবদুল কাদের রাজু নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম নগরের চেরাগীপাহাড় এলাকার শাহআনিছ মার্কেটে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়ে নির্ধারিত সময় পর্যন্ত চলে। এতে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন ঘিরে সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।

নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে যারা
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কমিটির বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন—
• সিনিয়র সহ-সভাপতি: রাজু আহমেদ
• সহ-সভাপতি: আমিনুল হক শাহীন
• যুগ্ম সাধারণ সম্পাদক: এম আর মিলন ও রিদুয়ান হৃদয়
• সাংগঠনিক সম্পাদক: মো. রুবেল
• অর্থ সম্পাদক: মোহাম্মদ শাকিল
• সহ-অর্থ সম্পাদক: সাহেদুর রহমান মোর্শেদ
• দপ্তর সম্পাদক: সাফায়েত মোরশেদ
• প্রচার সম্পাদক: রতন বড়ুয়া
• তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: কামরুল সিফাতউল্লাহ
• ত্রাণ ও দুর্যোগ সম্পাদক: মোহাম্মদ জুয়েল সিকদার
• সমাজকল্যাণ সম্পাদক: এস নেজাম উদ্দীন কাদেরী
• সাংস্কৃতিক সম্পাদক: গিয়াস উদ্দিন টিটু
• ক্রীড়া সম্পাদক: মোস্তাফিজুর রহমান
• আপ্যায়ন সম্পাদক: আছহাব উদ্দিন হিরো
• নারী বিষয়ক সম্পাদক: শরীফুন নাহার হ্যাপী
• কার্যনির্বাহী সদস্য: মো. রিয়াজ উদ্দিন।

নির্বাচন কমিশন ও অতিথিদের উপস্থিতি
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল। নির্বাচন কমিশনের অন্য সদস্য ছিলেন চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা এবং দৈনিক সময়ের কাগজের আঞ্চলিক সম্পাদক নূর মোহাম্মদ রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।
এ ছাড়া নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, ফুলকলি লিমিটেডের জিএম এম এ সবুর এবং দৈনিক চট্টগ্রাম পোস্টের সম্পাদক মোহাম্মদ আইয়ুব।


সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষার প্রত্যাশা
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, সদস্যদের কল্যাণ নিশ্চিত করা, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে।


সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে চট্টগ্রামের মাঠপর্যায়ের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত নিরাপত্তা ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হবে।

রিটেলেড নিউজ

"গ্যাসের দাম কমিয়ে দে, নইলে গদি ছাইড়া দে" চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল

চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত


বায়েজিদে যুবদল কর্মী জীবন হ/ত্যা: প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩

বায়েজিদে যুবদল কর্মী জীবন হ/ত্যা: প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্...বিস্তারিত


আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত


৪ নভেম্বর থেকে তিন দিন চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তি আশঙ্কা

৪ নভেম্বর থেকে তিন দিন চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তি আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত


জামায়াতের দুই পক্ষের সংঘ'র্ষ ও ক'কটেল বি'স্ফোরণ: দুই নেতার রোকন পদ বাতিল

জামায়াতের দুই পক্ষের সংঘ'র্ষ ও ক'কটেল বি'স্ফোরণ: দুই নেতার রোকন পদ বাতিল

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত


পটিয়ায় ১২ বছরের শিশু ধ'র্ষণের আসামি বাবা-ছেলেকে কক্সবাজার থেকে গ্রেপ্তার

পটিয়ায় ১২ বছরের শিশু ধ'র্ষণের আসামি বাবা-ছেলেকে কক্সবাজার থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পটিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় দুà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

চমৎকার ডেস্ক : চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১০১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন...বিস্তারিত


কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুà...বিস্তারিত



সর্বশেষ খবর


×