বাংলাদেশ   রবিবার, ৮ নভেম্বর ২০২৬  

জামায়াতের দুই পক্ষের সংঘ'র্ষ ও ক'কটেল বি'স্ফোরণ: দুই নেতার রোকন পদ বাতিল

নিজস্ব প্রতিবেদক    |    ১১:০২ পিএম, ২০২৬-১১-০১

জামায়াতের দুই পক্ষের সংঘ'র্ষ ও ক'কটেল বি'স্ফোরণ: দুই নেতার রোকন পদ বাতিল

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সংগঠনটির কুমিল্লা মহানগরের সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং সাবেক নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুনের রোকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগর জামায়াতের তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেন।

দলীয় সূত্র ও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কুমিল্লা মহানগর জামায়াতের প্রধান কার্যালয় নগরীর গাংচরের ফারুকী হাউসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মহানগর কমিটি গঠন ও নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই মতবিরোধ চলছিল। একপর্যায়ে কার্যালয়ে সভা চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় ককটেল বিস্ফোরণ ও কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়। এতে গাড়িটির পেছনের কাচ ক্ষতিগ্রস্ত হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

ঘটনার পর ১৬ অক্টোবর জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে কুমিল্লা মহানগর জামায়াতের বিদ্যমান সাংগঠনিক কাঠামো ও নেতৃত্ব বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটিতে ছিলেন জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তাঁদের তদন্ত ও সুপারিশের ভিত্তিতে ২৬ অক্টোবর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় দুই নেতার রোকনিয়াত বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে ১৫ অক্টোবর এবি পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকেও সাময়িক অব্যাহতি দেওয়া হয়। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টিও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

রিটেলেড নিউজ

"গ্যাসের দাম কমিয়ে দে, নইলে গদি ছাইড়া দে" চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল

চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত


বায়েজিদে যুবদল কর্মী জীবন হ/ত্যা: প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩

বায়েজিদে যুবদল কর্মী জীবন হ/ত্যা: প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্...বিস্তারিত


আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত


৪ নভেম্বর থেকে তিন দিন চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তি আশঙ্কা

৪ নভেম্বর থেকে তিন দিন চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তি আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত


চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর, আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনেà...বিস্তারিত


পটিয়ায় ১২ বছরের শিশু ধ'র্ষণের আসামি বাবা-ছেলেকে কক্সবাজার থেকে গ্রেপ্তার

পটিয়ায় ১২ বছরের শিশু ধ'র্ষণের আসামি বাবা-ছেলেকে কক্সবাজার থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পটিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় দুà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

চমৎকার ডেস্ক : চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১০১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন...বিস্তারিত


কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুà...বিস্তারিত



সর্বশেষ খবর


×