শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৩০ পিএম, ২০২৬-১১-০২
আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন এ মূল্য ঘোষণা করা হয়। একই দিন রাত ৮টা থেকে নতুন দাম কার্যকর হওয়ার কথা।
নতুন মূল্য অনুযায়ী, আগে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকা। অর্থাৎ এক সিলিন্ডার কিনতে ভোক্তাদের আগের তুলনায় অতিরিক্ত ২২৩ টাকা ব্যয় করতে হবে।
এদিকে শুধু বাসাবাড়িতে ব্যবহৃত এলপিজি নয়, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য বৃদ্ধি, আমদানি ব্যয় এবং আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
তবে এলপিজির দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ভোক্তাদের রান্নার খরচ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে পাইপলাইনের গ্যাসের সংকট থাকা এলাকায় সিলিন্ডার গ্যাসের ওপর নির্ভরশীল পরিবারগুলো নতুন করে আর্থিক চাপে পড়তে পারে।
চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর, আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনেà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পটিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় দুà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin