বাংলাদেশ   রবিবার, ৮ নভেম্বর ২০২৬  

জামায়াতের সঙ্গে জোট, নারী অধিকার ও অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:১৫ পিএম, ২০২৬-১১-০৫

জামায়াতের সঙ্গে জোট, নারী অধিকার ও অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট, দলের প্রতিষ্ঠাকালীন আদর্শ থেকে বিচ্যুতি, নারীর রাজনৈতিক অধিকার উপেক্ষা এবং অভ্যন্তরীণ গণতন্ত্রের ঘাটতিসহ চারটি প্রধান কারণ উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক দীর্ঘ বিবৃতিতে নিজের পদত্যাগের কথা জানান সামান্তা শারমিন। একই সঙ্গে এনসিপির সঙ্গে প্রায় এক বছরের মতাদর্শিক লড়াইয়ের ইতি টানার কথা জানিয়ে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্মাণে নতুন গণতান্ত্রিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

পদত্যাগের বিবৃতিতে সামান্তা শারমিন বলেন, প্রায় এক বছর আগে এনসিপির জোট গঠনের প্রশ্নে তিনি ভিন্ন অবস্থান নিয়েছিলেন। তাঁর মতে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীতিগত কিংবা কৌশলগত কোনো দিক থেকেই এনসিপির রাজনৈতিক মিত্র হওয়ার উপযুক্ত নয়। এই জোটের জন্য দলটিকে কঠিন রাজনৈতিক মূল্য দিতে হবে বলেও তখন সতর্ক করেছিলেন তিনি।

তিনি জানান, গত ১১ মাস ধরে দলের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ, প্রস্তাব, আলোচনা ও বিতর্কের মাধ্যমে এনসিপির রাজনৈতিক অবস্থান পরিবর্তনের চেষ্টা করেছেন। তবে দলের প্রাথমিক মূল্যবোধের প্রতি এনসিপি আর আন্তরিক থাকতে পারবে বলে তিনি মনে করেন না। এ কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জামায়াতের সঙ্গে জোট নিয়ে আপত্তি

পদত্যাগের বিবৃতিতে প্রথমেই জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির রাজনৈতিক জোটের সমালোচনা করেন সামান্তা শারমিন। তাঁর অভিযোগ, জামায়াত প্রকৃত অর্থে সাংবিধানিক, আইনি ও রাজনৈতিক সংস্কারের রাজনীতি ধারণ করে না। দলটির রাজনৈতিক দর্শন ও প্রস্তাবিত রাষ্ট্রব্যবস্থার সঙ্গে গণতান্ত্রিক সংস্কারের মৌলিক ধারণার বিরোধ রয়েছে বলেও দাবি করেন তিনি।

সামান্তার মতে, এনসিপির রাজনীতির মূল ভিত্তি ছিল রাষ্ট্রের ক্ষমতাকাঠামো পরিবর্তন এবং গণতান্ত্রিক সংস্কার। কিন্তু জামায়াতের সঙ্গে জোটের ফলে এনসিপির নিজস্ব রাজনৈতিক পরিচয় ও সংস্কারের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সংস্কারপন্থী সাধারণ মানুষের একটি অংশ দলটির রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনী জোটের সিদ্ধান্ত নিয়েও সমালোচনা

২০২৬ সালের নির্বাচনকে কেবল ক্ষমতার পরিবর্তনের নির্বাচন নয়, বরং রাজনৈতিক পরিবর্তনের সুযোগ হিসেবে দেখেছিলেন বলে জানান সামান্তা শারমিন।
তাঁর অভিযোগ, পুরোনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে এনসিপি নিজস্ব রাজনৈতিক পরিচয় ও গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনীতির সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি বলেন, এককভাবে নির্বাচনে অংশ নেওয়া কিংবা পুরোনো রাজনৈতিক ব্যবস্থার বাইরে থাকা শক্তিগুলোর সঙ্গে সমঝোতার মাধ্যমে এনসিপি আরও বেশি রাজনৈতিক প্রভাব তৈরি করতে পারত। নির্বাচনী জয়কে রাজনৈতিক পরিবর্তনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কারণে দলটি সংস্কারের রাজনীতিতে নিজের গ্রহণযোগ্যতা হারিয়েছে বলেও দাবি করেন তিনি।

নারীর রাজনৈতিক অধিকার উপেক্ষার অভিযোগ

পদত্যাগের বিবৃতিতে নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্বের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেন সামান্তা শারমিন।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নারীরা সম্মুখসারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু অভ্যুত্থানের পর তাঁদের রাজনৈতিক আকাঙ্ক্ষা, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের অধিকার যথাযথভাবে প্রতিষ্ঠিত হয়নি।

তাঁর অভিযোগ, এনসিপিও পুরোনো রাজনৈতিক দলগুলোর মতো পুরুষ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং নারীদের প্রতিবাদ ও দাবিকে যথাযথ গুরুত্ব দেয়নি। শুধু দলে নারীদের অন্তর্ভুক্তি নয়, বরং নেতৃত্ব, সাংগঠনিক ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণে তাঁদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি।

সামান্তার ভাষ্য, দেশের জনসংখ্যার প্রায় ৫১ শতাংশ নারী। তাঁদের রাজনৈতিক কণ্ঠস্বর উপেক্ষা করা মানে দেশের অর্ধেকের বেশি মানুষের আকাঙ্ক্ষা ও অভিজ্ঞতাকে সিদ্ধান্ত গ্রহণের বাইরে রাখা।

কাউন্সিল ছাড়াই কমিটি পুনর্গঠনের সমালোচনা

এনসিপির অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়েও প্রশ্ন তুলেছেন সামান্তা শারমিন। তাঁর অভিযোগ, নিয়মিত কাউন্সিল আয়োজন না করে পুনরায় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক পরিবেশ, নেতৃত্বের জবাবদিহি ও তৃণমূলের অংশগ্রহণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, যে দল রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্র ও নিরপেক্ষতার দাবি জানায়, সেই দলের নিজেদের অভ্যন্তরেও গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। কাউন্সিল এড়িয়ে কমিটি পুনর্গঠনের মাধ্যমে এনসিপি পুরোনো রাজনৈতিক দলগুলোর চর্চার পুনরাবৃত্তি করেছে বলে মন্তব্য করেন তিনি।

নতুন রাজনৈতিক ঐক্যের আহ্বান

এনসিপি থেকে পদত্যাগের পর নিজের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানও তুলে ধরেছেন সামান্তা শারমিন। তিনি বিভাজনের রাজনীতির বিপরীতে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
তাঁর মতে, বাংলাদেশের প্রয়োজন এমন একটি রাজনৈতিক শক্তি, যেখানে ভিন্নমত, ভিন্ন বিশ্বাস ও ভিন্ন পরিচয়ের মানুষ গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে পারবেন।

এ ক্ষেত্রে গণতন্ত্র, রাষ্ট্রের সার্বভৌমত্ব, নারীর সমান অংশগ্রহণ, অর্থনৈতিক ন্যায়বিচার, জাতীয় পুঁজির বিকাশ এবং জনগণের স্বার্থকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও কোনো নির্দিষ্ট বিদেশি শক্তির প্রতি আনুগত্য কিংবা বিরাগের পরিবর্তে বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান সামান্তা।

বিবৃতির শেষাংশে নতুন রাজনৈতিক উদ্যোগে আগ্রহীদের সঙ্গে মতবিনিময়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের প্রকল্প এগিয়ে নিতে তিনি আগ্রহী। এ বিষয়ে তাঁর সঙ্গে বিস্তারিত আলোচনা করতে ইচ্ছুক ব্যক্তিদের যোগাযোগের আহ্বানও জানিয়েছেন।

রিটেলেড নিউজ

বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী

বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী

চমৎকার ডেস্ক : ১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা টেলিভিশনে দেখে কেঁদেছিলেন ভারতের কংগ্রেস নেত্রী সোনà...বিস্তারিত


“আমির হামজারা জামায়াতের জন্য অভিশাপ রূপে নাজিল হয়েছে”—রাশেদ খান

“আমির হামজারা জামায়াতের জন্য অভিশাপ রূপে নাজিল হয়েছে”—রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এবং সংসদ সদস্য আমির হামজার কথিত অডিও কà¦...বিস্তারিত


"গ্যাসের দাম কমিয়ে দে, নইলে গদি ছাইড়া দে" চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল

চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত


মার্কিন সিনেটে প্রথম মুসলিম আবদুল এল-সায়েদ! কে এই সায়েদ?

মার্কিন সিনেটে প্রথম মুসলিম আবদুল এল-সায়েদ! কে এই সায়েদ?

নিজস্ব প্রতিবেদক : একটি নির্বাচনী বিজয় কখনো কখনো কেবল ক্ষমতার পরিবর্তন ঘটায় না, বদলে দেয় একটি দেশের রাজনৈতিক ইতিহাসেà...বিস্তারিত


ইরানে পা'রমাণবিক হা'মলার প্রস্তুতি নিচ্ছে যু'ক্তরাষ্ট্র, দাবি টাকার কার্লসনের

ইরানে পা'রমাণবিক হা'মলার প্রস্তুতি নিচ্ছে যু'ক্তরাষ্ট্র, দাবি টাকার কার্লসনের

চমৎকার ডেস্ক : ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র—এমন আশঙ্কা প্রকাশ করেছেন মার্কি...বিস্তারিত


শ্রমিকের ন্যায্য মজুরি অনুগ্রহ নয় অধিকার, ৩০ হাজার টাকা বাস্তবায়নের দাবি মঞ্জুর মোর্শেদের

শ্রমিকের ন্যায্য মজুরি অনুগ্রহ নয় অধিকার, ৩০ হাজার টাকা বাস্তবায়নের দাবি মঞ্জুর মোর্শেদের

নিজস্ব প্রতিবেদক : ঢাকার মিরপুর, গাজীপুর, আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে ন্যূনতম মজà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

চমৎকার ডেস্ক : চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১০১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন...বিস্তারিত


কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুà...বিস্তারিত



সর্বশেষ খবর


×