শিরোনাম
চমৎকার ডেস্ক | ১২:৩৪ পিএম, ২০২৬-১১-০৭
নরসিংদীতে নিজের স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে নিয়ে আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক প'র্নোগ্রাফি ওয়েবসাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক গিয়াস উদ্দিন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন। অভিযোগ রয়েছে, ওই বাসায় তিনি নিজের স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে নিয়ে আপত্তিকর ভিডিও তৈরি করতেন। পরবর্তী সময়ে এসব ভিডিও বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে অর্থের বিনিময়ে বিক্রি করতেন।
গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, অভিযুক্তের ব্যাংক হিসাবেও সন্দেহজনক বড় অঙ্কের লেনদেনের তথ্য পাওয়া গেছে। তবে এসব অর্থের প্রকৃত উৎস ও লেনদেনের পরিমাণ সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
এদিকে প্রশাসনের নজরদারি এড়াতে সম্প্রতি পরিবার নিয়ে মাধবদীর ভগীরথপুর এলাকা ছেড়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় বাসা পরিবর্তন করেন গিয়াস উদ্দিন। সেখানে মঞ্জুর মোর্শেদ লিটন নামে এক ব্যক্তির নবনির্মিত ভবনে ভাড়াটিয়া হিসেবে ওঠেন তারা।
গোপন সূত্রে বাসা পরিবর্তনের তথ্য পাওয়ার পর এনএসআইয়ের একটি দল পরিবারটির মালামাল বহনকারী গাড়ির ওপর নজরদারি শুরু করে। পরে পলাশ থানা-পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে আটক করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, অভিযুক্তকে আটকের পাশাপাশি ওই বাসা থেকে পর্নোগ্রাফি-সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এবং সংসদ সদস্য আমির হামজার কথিত অডিও কà¦...বিস্তারিত
চমৎকার ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পটিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় দুà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীকে ঘিরে তীব্র সমালোচনা করেছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। দলটির নির্বাচনà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin