শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৪৩ পিএম, ২০২৬-০৯-২০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় তারা এই কর্মসূচি পালন করেন।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা অপ্রতিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। পরদিন সদর দক্ষিণের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির রহস্য উদঘাটনে একাধিক টিম কাজ করছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে মুঠোফোন ছিনতাইয়ের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে শিক্ষার্থীরা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার আলোচিত কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 Chomotkar TV | Developed By Biplab Uddin