শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:০২ পিএম, ২০২৬-০৯-২০
কুমিল্লার আলোচিত কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কুমিল্লার ঘটনাটা একটা মর্মান্তিক ঘটনা। সারাদেশবাসী খুব মর্মাহত। একটা অপ্রাপ্তবয়স্ক শিশুই বলা যায়। তার বয়স সম্ভবত ১৩ বছর। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার নিহত হওয়ার খবর পাওয়া যায় এবং মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে এবং মাত্র ১২ ঘণ্টার মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।”
সালাহউদ্দিন আহমদ বলেন, “অপ্রতিম হত্যার তদন্ত শেষে দ্রুত বিচার শুরু হবে। সরকার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে নেওয়া হবে।”
সমাজের সামগ্রিক অবক্ষয়ের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সমাজের পতন বহু বছর ধরে শুরু হয়েছে। সমাজের শৃঙ্খলা ও মূল্যবোধ ফিরিয়ে আনতে সবাইকে ভূমিকা রাখতে হবে।”
এর আগে নিখোঁজ হওয়ার পর কুমিল্লার সদর দক্ষিণ এলাকার একটি স্থান থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর কুমিল্লাসহ দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য এবং বিভিন্ন আলামত বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 Chomotkar TV | Developed By Biplab Uddin