শিরোনাম
চমৎকার ডেস্ক | ১১:৩২ পিএম, ২০২৬-০৯-২৬
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) অডিটোরিয়ামে গাজী কে ডি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘SSC Reception-26’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, “তোমরাই এই শহরের সম্পদ, তোমরাই দেশের সম্পদ। তোমাদের জন্য একটি সুন্দর, আধুনিক ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই। তোমরা যেন এই শহরে হাঁটতে পারো, খেলাধুলা করতে পারো, ঘুরতে পারো এবং নিজেদের সৃজনশীলতা বিকশিত করার সুযোগ পাও—সেই পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব।”
নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ১৯৯১ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার সময় দেশে মাত্র আটটি মেডিকেল কলেজ ছিল। সীমিত আসনের বিপরীতে কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হতো। বর্তমান প্রজন্মকেও জীবনের প্রতিটি ক্ষেত্রে একই ধরনের প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে বলে তিনি উল্লেখ করেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই জীবনের শেষ লক্ষ্য নয়। উচ্চশিক্ষা ও কর্মজীবনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তাই শিক্ষার্থীদের মেধার পাশাপাশি সততা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমকে ধারণ করে নিজেদের গড়ে তুলতে হবে।
মেধাবী শিক্ষার্থীদের দেশে ধরে রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, দেশের উন্নয়নে তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে। ভবিষ্যতে এমন সুযোগ তৈরি করতে হবে, যাতে মেধাবীরা দেশেই থেকে নিজেদের যোগ্যতার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারেন।
চট্টগ্রামকে তরুণদের জন্য আরও উপযোগী করে গড়ে তুলতে সিটি কর্পোরেশনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, নগরীতে দেশের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় পার্ক, খেলার মাঠ ও হাঁটার স্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে।
তিনি বলেন, চট্টগ্রামে এমন একটি পরিবেশ গড়ে তোলা হচ্ছে, যেখানে তরুণ প্রজন্ম শুধু পড়াশোনায় নয়, খেলাধুলা, সংস্কৃতি ও বিনোদনের মাধ্যমেও নিজেদের বিকশিত করতে পারবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি চালু এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান জানিয়ে মেয়র বলেন, এডিস মশার বিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা সুস্থ থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং নিজেদের যোগ্যতা দিয়ে দেশ ও মানুষের জন্য কাজ করবে। তোমরাই পারবে চট্টগ্রামকে আরও সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ নগর হিসেবে গড়ে তুলতে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজী কে ডি ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ। তিনি এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের নিজেদের মেধা, দক্ষতা ও যোগ্যতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আইমান সাদিকসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর, আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin