বাংলাদেশ   সোমবার, ৯ নভেম্বর ২০২৬  

পার্কিং দখল ও ফুটপাত অবরোধে কঠোর চউক, জিইসিতে অভিযান

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:২১ পিএম, ২০২৬-০৯-২৭

পার্কিং দখল ও ফুটপাত অবরোধে কঠোর চউক, জিইসিতে অভিযান

চট্টগ্রাম নগরের অন্যতম যানজটপ্রবণ এলাকা জিইসি মোড়ে বাণিজ্যিক ভবন ও শপিং কমপ্লেক্সগুলোর পার্কিং ব্যবস্থা, অনুমোদিত নকশা এবং ফুটপাত দখলসহ বিভিন্ন অনিয়ম পর্যবেক্ষণে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। অভিযানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে অনুমোদিত নকশা উপস্থাপন এবং ফুটপাত ও অননুমোদিত স্থাপনা অপসারণে সাত দিনের সময় দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জিইসি মোড় সংলগ্ন সেন্ট্রাল প্লাজা, কামাল স্টোর এলাকার ভবন, মেরিডিয়ান রেস্টুরেন্টের ভবন এবং সিটি করপোরেশন ভবন থেকে নাসিরাবাদ বয়েজ স্কুল পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে সেন্ট্রাল প্লাজা কর্তৃপক্ষ জানায়, তাদের কমপ্লেক্সে তিনটি মার্কেট রয়েছে। তবে অভিযানের সময় কোনো মার্কেট কর্তৃপক্ষই চউকের অনুমোদিত নকশা দেখাতে পারেনি। এ অবস্থায় সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে আগামী সাত দিনের মধ্যে অনুমোদিত নকশা নিয়ে চউক কার্যালয়ে উপস্থিত হয়ে অথরাইজড কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়।

অভিযান চলাকালে চউক চেয়ারম্যান আশপাশের বিভিন্ন মার্কেট ও বাণিজ্যিক ভবন ঘুরে দেখেন। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানের অননুমোদিত স্থানে স্থাপন করা সাইনবোর্ড এবং ফুটপাত দখল করে রাখা দোকানের বর্ধিত অংশ চিহ্নিত করা হয়। এসব স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

পরিদর্শন শেষে চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, “জিইসি মোড় নগরের যানজটের অন্যতম হটস্পট। এখানে বিভিন্ন শপিং কমপ্লেক্স ও বাণিজ্যিক ভবন পার্কিংয়ের জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহার করছে। পাশাপাশি পথচারীদের জন্য নির্ধারিত ফুটপাতও বিভিন্নভাবে দখল করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এটি প্রাথমিক পরিদর্শন। তাই সংশ্লিষ্টদের সতর্ক করে সাত দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনিয়ম সংশোধন না হলে চউকের ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার মাধ্যমে আইন অনুযায়ী জরিমানা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”

চউকের এ উদ্যোগকে নগরবাসীর দীর্ঘদিনের যানজট ও ফুটপাত দখল সমস্যা সমাধানের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পার্কিং নীতিমালা অনুসরণ এবং ফুটপাত দখলমুক্ত করা গেলে জিইসি মোড় এলাকার যানজট অনেকাংশে কমানো সম্ভব হবে।

রিটেলেড নিউজ

নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত

নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত উন্মুক্ত করে নতুনভাব...বিস্তারিত


"গ্যাসের দাম কমিয়ে দে, নইলে গদি ছাইড়া দে" চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল

চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত


বায়েজিদে যুবদল কর্মী জীবন হ/ত্যা: প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩

বায়েজিদে যুবদল কর্মী জীবন হ/ত্যা: প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্...বিস্তারিত


আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত


৪ নভেম্বর থেকে তিন দিন চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তি আশঙ্কা

৪ নভেম্বর থেকে তিন দিন চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তি আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত


জামায়াতের দুই পক্ষের সংঘ'র্ষ ও ক'কটেল বি'স্ফোরণ: দুই নেতার রোকন পদ বাতিল

জামায়াতের দুই পক্ষের সংঘ'র্ষ ও ক'কটেল বি'স্ফোরণ: দুই নেতার রোকন পদ বাতিল

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

চমৎকার ডেস্ক : চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১০১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন...বিস্তারিত


কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুà...বিস্তারিত



সর্বশেষ খবর


×