শিরোনাম
আফতাবুল ইসলাম | ০৩:৫৮ পিএম, ২০২৬-১০-০৫
চাঁদপুরের হাইমচরে র্যালিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় আলগী বাজার সদরের বিভিন্ন সড়কে র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে অংশ নেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সেক্রেটারি মাজহারুল ইসলাম সফিক পাটোয়ারী, উপজেলা শিক্ষা কর্মকর্তা (উচ্চমাধ্যমিক) মোস্তফা কামাল, প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
র্যালিটি আলগী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষকতার মর্যাদা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
দিবসটি উপলক্ষে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম তাঁর ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে শিক্ষকতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘শিক্ষকতা শুধু একটি পেশা নয়; এটি একটি মহান দায়িত্ব, একটি অঙ্গীকার এবং প্রজন্ম গড়ার পবিত্র ব্রত।’
তিনি বলেন, একজন শিক্ষক জ্ঞান, আদর্শ, ভালোবাসা ও শাসনের মাধ্যমে শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখেন। শিক্ষার্থীর সাফল্য, মুখের হাসি ও সুন্দর ভবিষ্যৎই একজন শিক্ষকের পরিশ্রমের বড় স্বীকৃতি।
তিনি বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক-শিক্ষিকা, সহকর্মী ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং তাঁর জীবনের শ্রদ্ধেয় শিক্ষকদের স্মরণ করেন।
এ সময় এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়, যেখানে জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের বিকাশ ঘটবে।
দিবসটি উপলক্ষে শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর, আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin