শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০৮ পিএম, ২০২৬-১০-১৩
চট্টগ্রামের নতুন ব্রিজ-কালুরঘাট সড়কে সকালে সাইকেল চালাতে ও দৌড়াতে গিয়ে সন্দেহভাজন কয়েকজনের ধাওয়া খাওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রামের এভারেস্টজয়ী পর্বতারোহী বাবর আলী। এ ঘটনার পর ওই সড়কে প্রাতর্ভ্রমণ ও শরীরচর্চা করতে যাওয়া ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে বাবর আলী জানান, মঙ্গলবার সকালে তিনি সাইকেল নিয়ে নতুন ব্রিজ-কালুরঘাট সড়কে যান। কল্পলোক আবাসিক এলাকা দিয়ে প্রবেশ করে শরীরচর্চার প্রস্তুতি নিতে সড়কের নিচে কর্ণফুলী নদীর পাড়ে কংক্রিটের ব্লকের কাছে নামেন। সেখানে তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তিনি ও তাঁর সঙ্গী ইরফান সাইকেল নিয়ে সড়কের ওপরে উঠে আসেন।
বাবর আলীর বর্ণনা অনুযায়ী, প্রথমে ওই তিনজনকে সড়কের বিপরীত পাশে নিচের দিকে যেতে দেখা যায়। কিছুক্ষণ পর তাঁদের সঙ্গে আরও দুজন যোগ দেন। পরে দলটির কয়েকজন সামনে ও পেছনে অবস্থান নেওয়ায় তাঁদের মনে সন্দেহ তৈরি হয়।
তিনি জানান, একপর্যায়ে তাঁরা কল্পলোক আবাসিক এলাকার ভেতরে যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলে পেছনে থাকা ব্যক্তিরাও তাঁদের অনুসরণ করতে থাকেন। পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় ইরফান তাঁর মোবাইল ফোন ও হ্যান্ডহেল্ড ক্যামেরা বাবর আলীর হাতে দিয়ে তাঁকে দ্রুত সাইকেল চালিয়ে সামনে চলে যেতে বলেন। এ সময় পেছনে থাকা ব্যক্তিরা দৌড়াতে শুরু করেন এবং চিৎকার-চেঁচামেচি করেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি।
বাবর আলীর ভাষ্য, পরে ইরফানও দৌড়ে তাঁর কাছে পৌঁছান। তাঁদের ধারণা, মোবাইল ফোন ও ক্যামেরা হস্তান্তরের বিষয়টি দেখে পিছু নেওয়া ব্যক্তিরা আর বেশি দূর এগোয়নি। তবে তাঁরা নিশ্চিত নন, ওই ব্যক্তিরা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাঁদের অনুসরণ করছিলেন কি না।
ঘটনাটিকে সম্ভাব্য বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করলেও বাবর আলী ওই এলাকায় নিয়মিত প্রাতর্ভ্রমণ, দৌড় ও সাইকেল চালাতে যাওয়া ব্যক্তিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে একা না গিয়ে দলবদ্ধভাবে শরীরচর্চা করতে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
নতুন ব্রিজ-কালুরঘাট সড়কে নিরাপত্তা নিয়ে তাঁর এই অভিজ্ঞতা স্থানীয় প্রাতর্ভ্রমণকারী ও শরীরচর্চায় আগ্রহীদের মধ্যে সতর্কতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত উন্মুক্ত করে নতুনভাব...বিস্তারিত
চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin