শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৩৮ পিএম, ২০২৬-১১-১০
ফরিদপুর শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে অগ্নিসংযোগের ঘটনায় কালাচান (৫৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি সড়কের পাশে পার্কিং করা অবস্থায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ওই সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচান। আগুন দেখতে পেয়ে দ্রুত বাস থেকে বেরিয়ে এসে নিজেই তা নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে আগুন নেভানোর চেষ্টার একপর্যায়ে চালক অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত কালাচান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর এলাকার বাসিন্দা।
ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, গভীর রাতে নতুন বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুনের ঘটনা ঘটে। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আগুনের বিষয়টি বুঝতে পেরে বেরিয়ে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে কাজ করছে পুলিশ। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এবং সংসদ সদস্য আমির হামজার কথিত অডিও কà¦...বিস্তারিত
চমৎকার ডেস্ক : নরসিংদীতে নিজের স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে নিয়ে আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক প'র্ন...বিস্তারিত
চমৎকার ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দৈনিক ‘আমার দেশ’ পত্রিকাকে ‘জামায়াতের দেশ’ আখ্যা দিয়ে ফেসবুক লাইভে পত্রিকাটির একটি কপি ছিঁ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীকে ঘিরে তীব্র সমালোচনা করেছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। দলটির নির্বাচনà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin