বাংলাদেশ   সোমবার, ৯ নভেম্বর ২০২৬  

ইশরাককে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে, প্রধানমন্ত্রীর প্রতি আবু হানিফের আহ্বান

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৩০ পিএম, ২০২৬-১০-১৯

ইশরাককে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে, প্রধানমন্ত্রীর প্রতি আবু হানিফের আহ্বান

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী উদ্যোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও অপব্যাখ্যা ছড়ানোর অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণা বা রাজনৈতিক চাপের মুখে তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে বাস্তবতা, যুক্তি ও দূরদর্শিতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আবু হানিফ বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠনের পর থেকেই অর্থনৈতিক ও রাজনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এর মধ্যে বিরোধী দলের অপতথ্য ও প্রোপাগান্ডা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মন্তব্য করেন তিনি।

ইশরাক হোসেনের মাদকবিরোধী উদ্যোগের প্রসঙ্গ তুলে আবু হানিফ অভিযোগ করেন, জামায়াত ও এনসিপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ উদ্যোগকে বিভিন্নভাবে অপব্যাখ্যা করা হচ্ছে। তাঁর মতে, একজন তরুণ রাজনৈতিক নেতাকে এভাবে রাজনৈতিকভাবে লক্ষ্যবস্তু করা সরকারের জন্যও ইতিবাচক নয়।

পোস্টে আবু হানিফ বলেন, কোনো উদ্যোগে ভুল থাকলে তা সংশোধনের সুযোগ দেওয়া উচিত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণার চাপে পড়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নিলে সরকার পরিচালনা কঠিন হয়ে পড়তে পারে।

তিনি আরও উল্লেখ করেন, ইশরাক হোসেনের পদত্যাগের পাশাপাশি তথ্য ও সম্প্রচারমন্ত্রী পার্থের পদত্যাগের দাবিও তুলছেন জামায়াত ও এনসিপির কিছু নেতা বলে তাঁর পোস্টে দাবি করা হয়েছে। এসব দাবির যৌক্তিকতা যাচাই না করে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণাকে গুরুত্ব দিলে ভবিষ্যতে আরও নানা দাবি সামনে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্দেশে আবু হানিফের আহ্বান, বিরোধী দলের সমালোচনা শুনতে হবে এবং ভুল থাকলে তা সংশোধন করতে হবে। তবে অপপ্রচার কিংবা রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করা উচিত নয়।

তিনি মনে করেন, রাষ্ট্র পরিচালনায় আবেগ বা প্রোপাগান্ডা নয়, বরং বাস্তবতা, যুক্তি ও দূরদর্শিতাকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

রিটেলেড নিউজ

বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী

বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী

চমৎকার ডেস্ক : ১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা টেলিভিশনে দেখে কেঁদেছিলেন ভারতের কংগ্রেস নেত্রী সোনà...বিস্তারিত


“আমির হামজারা জামায়াতের জন্য অভিশাপ রূপে নাজিল হয়েছে”—রাশেদ খান

“আমির হামজারা জামায়াতের জন্য অভিশাপ রূপে নাজিল হয়েছে”—রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এবং সংসদ সদস্য আমির হামজার কথিত অডিও কà¦...বিস্তারিত


জামায়াতের সঙ্গে জোট, নারী অধিকার ও অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

জামায়াতের সঙ্গে জোট, নারী অধিকার ও অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। জামায়াতে ইà¦...বিস্তারিত


"গ্যাসের দাম কমিয়ে দে, নইলে গদি ছাইড়া দে" চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল

চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত


মার্কিন সিনেটে প্রথম মুসলিম আবদুল এল-সায়েদ! কে এই সায়েদ?

মার্কিন সিনেটে প্রথম মুসলিম আবদুল এল-সায়েদ! কে এই সায়েদ?

নিজস্ব প্রতিবেদক : একটি নির্বাচনী বিজয় কখনো কখনো কেবল ক্ষমতার পরিবর্তন ঘটায় না, বদলে দেয় একটি দেশের রাজনৈতিক ইতিহাসেà...বিস্তারিত


ইরানে পা'রমাণবিক হা'মলার প্রস্তুতি নিচ্ছে যু'ক্তরাষ্ট্র, দাবি টাকার কার্লসনের

ইরানে পা'রমাণবিক হা'মলার প্রস্তুতি নিচ্ছে যু'ক্তরাষ্ট্র, দাবি টাকার কার্লসনের

চমৎকার ডেস্ক : ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র—এমন আশঙ্কা প্রকাশ করেছেন মার্কি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

চমৎকার ডেস্ক : চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১০১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন...বিস্তারিত


কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুà...বিস্তারিত



সর্বশেষ খবর


×