বাংলাদেশ   রবিবার, ৮ নভেম্বর ২০২৬  

‘তাঁর হাতে অস্ত্রটি না থাকলে ভালো হতো’

ইশরাকের অস্ত্র প্রদর্শন নিয়ে শফিকুর রহমানের এই মন্তব্য করেন

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৩৬ পিএম, ২০২৬-১০-২০

‘তাঁর হাতে অস্ত্রটি না থাকলে ভালো হতো’

মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন নিয়ে সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনায় মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ইশরাকের কাজকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। তবে তাঁর হাতে অস্ত্র না থাকলে ভালো হতো।

চট্টগ্রামে দেওয়া বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “প্রধানমন্ত্রী এটি চেয়েছেন বলেই তিনি পদত্যাগ করেছেন। তাঁর হাতে অস্ত্রটি না থাকলে ভালো হতো। তাঁর কাজকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই।”

তিনি বলেন, একজন জনপ্রতিনিধি ও প্রতিমন্ত্রী প্রকাশ্যে অস্ত্র বহন করলে কিংবা কাউকে অস্ত্র তাক করে লক্ষ্য করলে, তিনি হয়তো ভালো উদ্দেশ্যেই কাজটি করেছেন। কিন্তু সমাজে এমন মানুষও রয়েছে, যারা এ ধরনের ঘটনাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহারের দৃষ্টান্ত হিসেবে নিতে পারে।
জামায়াত আমিরের ভাষ্য, ইশরাকের এ কর্মকাণ্ড অন্যদের কাছে রেফারেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে। তাই বিষয়টি বিবেচনার ক্ষেত্রে তাঁর কাজের উদ্দেশ্যের পাশাপাশি এর সামাজিক প্রভাবও দেখা প্রয়োজন।

ডা. শফিকুর রহমান বলেন, “বিষয়টি যদি আপনি সিভিল অ্যাটিচিউড থেকে দেখেন, তাহলে আপত্তির জায়গাটি শুধু এতটুকুই। তাঁর কাজের উদ্দেশ্য বা ভূমিকা নিয়ে এখানে আপত্তি করার কিছু নেই।”

কী ঘটেছিল ইশরাকের মাদকবিরোধী অভিযানে?
রাজধানীর গেন্ডারিয়া এলাকায় গত ১৭ অক্টোবর মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে হাতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করতে দেখা যায় ইশরাক হোসেনকে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। অভিযানে অস্ত্র প্রদর্শন আইনসম্মত ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ঘটনাটি নিয়ে সমালোচনার মধ্যে ১৯ অক্টোবর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি জানান, মাদক নির্মূল ও নিজের নির্বাচনী এলাকা ঢাকা-৬-এর বিভিন্ন সমস্যা সমাধানে বেশি সময় দিতে তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর আবেদনে সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি।

ইশরাকের পদত্যাগের পর অস্ত্র প্রদর্শনের ঘটনা এবং মাদকবিরোধী অভিযানে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

রিটেলেড নিউজ

"গ্যাসের দাম কমিয়ে দে, নইলে গদি ছাইড়া দে" চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল

চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত


বায়েজিদে যুবদল কর্মী জীবন হ/ত্যা: প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩

বায়েজিদে যুবদল কর্মী জীবন হ/ত্যা: প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্...বিস্তারিত


আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত


৪ নভেম্বর থেকে তিন দিন চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তি আশঙ্কা

৪ নভেম্বর থেকে তিন দিন চট্টগ্রামে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তি আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত


জামায়াতের দুই পক্ষের সংঘ'র্ষ ও ক'কটেল বি'স্ফোরণ: দুই নেতার রোকন পদ বাতিল

জামায়াতের দুই পক্ষের সংঘ'র্ষ ও ক'কটেল বি'স্ফোরণ: দুই নেতার রোকন পদ বাতিল

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত


চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর, আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনেà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

চমৎকার ডেস্ক : চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১০১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন...বিস্তারিত


কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুà...বিস্তারিত



সর্বশেষ খবর


×