শিরোনাম
চমৎকার ডেস্ক | ০১:৩১ পিএম, ২০২৬-১০-২৪
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের অধীন ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি এবং দলীয় ঐক্য ও শৃঙ্খলা সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শফিউল আলম শফি। প্রধান বক্তা ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. নুরুল কবির পলাশ।
৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মাসুদ পারভেজের সভাপতিত্বে এবং ওয়ার্ডের সদস্যসচিব মো. জাহিদুল আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান নান্টু এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, হাসানুর রশিদ, আজাদুল হক চৌধুরী, ফরহাদ আজাদ ও মো. কামাল।
এ সময় থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য নওশাদ, ফয়সাল, তৈয়ব, জুয়েল, তৌহিদুর রহমান ও মো. সুমন ইসলাম রাজুসহ ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক, সদস্য এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহবুব এবং ৪৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মামুন খন্দকার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সোহেল সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দলীয় ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সমন্বয় বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তারা।
একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত উন্মুক্ত করে নতুনভাব...বিস্তারিত
চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin