শিরোনাম
ডেস্ক রিপোর্ট | ০৬:৫৬ পিএম, ২০২৬-০৯-২৪
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এ ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধন ও বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড প্রশ্নের জন্ম দিয়েছে। এসব বিতর্কের প্রেক্ষিতে সিইসির পদত্যাগ প্রয়োজন বলে দাবি করেন তিনি।
সিজেপির পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া স্থগিত রাখতে হবে এবং আসন্ন বিভিন্ন রাজ্যের নির্বাচন আপাতত স্থগিত করা উচিত। একই সঙ্গে নির্বাচন কমিশনের কিছু সিদ্ধান্তের স্বাধীন তদন্তেরও দাবি জানিয়েছে সংগঠনটি।
অভিজিৎ দীপকে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ‘জন্তর মন্তর ২.০’-এর আদলে নতুন কর্মসূচিসহ দেশজুড়ে বিক্ষোভ শুরু করা হবে। আন্দোলন চলবে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, নির্বাচন কমিশনের অভ্যন্তরে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নিয়ে মতবিরোধের খবর প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এরপরই সিজেপি সিইসির বিরুদ্ধে সরব হয়।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জ্ঞানেশ কুমার বা ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিজেপির আল্টিমেটাম বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 Chomotkar TV | Developed By Biplab Uddin