শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪১ পিএম, ২০২৬-১০-১৫
নগরীর যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এরই অংশ হিসেবে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ৪৫ লাখ টাকা এবং উৎসব সুপার মার্কেটের পাঁচলাইশ শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অনিয়মের বিষয়ে ফ্রোবেল প্লে স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিমের নেতৃত্বে পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালত এ জরিমানা করেন। এর আগে প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করার পাশাপাশি প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়।
চউক সূত্রে জানা যায়, আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা এবং ভবন মালিককে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, উৎসব সুপার মার্কেটের পাঁচলাইশ শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ফ্রোবেল প্লে স্কুলের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের উদ্যোগে নগরীর শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পার্কিং ব্যবস্থাপনা, যানবাহন চলাচল এবং সড়ক ব্যবহারে শৃঙ্খলা ফেরাতে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য, প্রতিষ্ঠানকেন্দ্রিক যানজট কমানো এবং নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা।
চউক চেয়ারম্যান জানান, নগরীর যানজট নিরসন ও সুশৃঙ্খল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে পরিদর্শন, সতর্কীকরণ এবং প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ভবন মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত উন্মুক্ত করে নতুনভাব...বিস্তারিত
চমৎকার ডেস্ক : শ্রমিক হত্যা, তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিকশক্তির নেতাদের ওপর বর্ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin