শিরোনাম
চমৎকার ডেস্ক | ০৯:১৯ পিএম, ২০২৬-১০-২১
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভসংলগ্ন হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা থেকে বেড়াতে আসা একটি দলের কয়েকজন সদস্য সাগরে গোসল করতে নামলে বড় ঢেউ ও প্রবল স্রোতে তাঁরা ভেসে যান। পরে স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা তল্লাশি শুরু করেন। তিন পর্যটকের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেলেও নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি।
নিহত ও নিখোঁজ পর্যটকদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। নিখোঁজদের উদ্ধারে প্রশাসন ও উদ্ধারকারী দল কাজ করছে।
সমুদ্রসৈকতে এমন দুর্ঘটনা এড়াতে প্রশাসন পর্যটকদের সতর্কতা মেনে চলা, ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলা এবং লাইফগার্ডের নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হচ্ছে।
চমৎকার ডেস্ক : সৌদি আরবে খেজুর বাগানে কাজ করার সময় বজ্রপাতে আবু বকর সিদ্দিক (২৪) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গণঅধিকার পরিষদের চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সরকারি দপ্তরে সেবা নিতে এসে নাগরিকরা যেন স্বস্তি পান এবং তাঁদের সমস্যার কার্যকর সমাধান নিশ্চিত হà§...বিস্তারিত
চমৎকার ডেস্ক : চট্টগ্রামের পটিয়ায় বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে নেওয়া নাশতার পরিমাণ কম হওয়াকে কেন্দ্র করে বিরোধà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin