বাংলাদেশ   সোমবার, ৯ নভেম্বর ২০২৬  

নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৫৩ পিএম, ২০২৬-১০-২৪

নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ

সরকারি দপ্তরে সেবা নিতে এসে নাগরিকরা যেন স্বস্তি পান এবং তাঁদের সমস্যার কার্যকর সমাধান নিশ্চিত হয়—এমন পরিবেশ গড়ে তুলতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেছেন, “আমাদের প্রমাণ করতে হবে যে আমরাই নাগরিকদের আস্থার জায়গা।” সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে কর্মকর্তাদের আরও গতিশীল হওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদে ডেঙ্গু প্রতিরোধে কিট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, সরকারি চাকরি শুধু নির্ধারিত সময়ে অফিসে আসা-যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জনগণের প্রতি দায়িত্ববোধই একজন কর্মকর্তার প্রকৃত পরিচয়। পদ-পদবি চিরস্থায়ী নয়, তবে রাষ্ট্র ও সমাজের জন্য কী অবদান রাখা গেল, সেটিই গুরুত্বপূর্ণ।

সরকারি সেবার গতি বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, সীমাবদ্ধতাকে অজুহাত হিসেবে দেখলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সরকারি কর্মকর্তাদের আরও কর্মতৎপর ও দায়িত্বশীল হতে হবে। প্রতিকূলতার মধ্যেও মুক্তিযোদ্ধারা যেভাবে দেশ স্বাধীন করেছেন, মানুষের প্রত্যাশা পূরণেও তেমন দৃঢ়তা ও দায়িত্ববোধ প্রয়োজন।

নাগরিকদের সঙ্গে মানবিক আচরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আইন ও বিধিবিধান মেনেই সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে সেবাপ্রার্থীদের কথা মনোযোগ দিয়ে শোনা, যথাযথ পরামর্শ দেওয়া এবং তাঁদের সমস্যা সমাধানে আন্তরিক হওয়া প্রত্যেক কর্মকর্তার দায়িত্ব।

সম্প্রতি অনুষ্ঠিত দুর্গাপূজার প্রসঙ্গ তুলে জেলা প্রশাসক বলেন, প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্‌যাপন সম্ভব হয়েছে। এর মাধ্যমে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিবাচক চিত্র তুলে ধরা গেছে।

তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতেও সরকারি কর্মকর্তা ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা বজায় রাখা এবং সড়ক, সেতুসহ বিভিন্ন উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দেন।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি এবং জেলা প্রশাসনের ‘নান্দনিক চট্টগ্রাম’ উদ্যোগের আওতায় গত ২৭ জুলাই থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতি শনিবার জেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও জানান, উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) এলাকায় প্রায় ১৪ বছর ধরে জমে থাকা আড়াই শ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে। এ উদাহরণ তুলে ধরে তিনি বলেন, আন্তরিকভাবে উদ্যোগ নিলে কঠিন কাজও সম্পন্ন করা সম্ভব।
আনোয়ারা উপজেলার সরকারি কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয় ও দলগত কাজের প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, মতপার্থক্য থাকলেও রাষ্ট্র ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আনোয়ারা থানা পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। পরে আনোয়ারা থানার ভেতরের পুকুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

রিটেলেড নিউজ

সৌদি আরবে বজ্রপাতে প্রাণ গেল সাতকানিয়ার প্রবাসী যুবকের

সৌদি আরবে বজ্রপাতে প্রাণ গেল সাতকানিয়ার প্রবাসী যুবকের

চমৎকার ডেস্ক : সৌদি আরবে খেজুর বাগানে কাজ করার সময় বজ্রপাতে আবু বকর সিদ্দিক (২৪) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যà§...বিস্তারিত


গণঅধিকার পরিষদ চট্টগ্রাম ১৩ আসনের মনোনীত প্রার্থী যোগ দিলেন এনসিপিতে

গণঅধিকার পরিষদ চট্টগ্রাম ১৩ আসনের মনোনীত প্রার্থী যোগ দিলেন এনসিপিতে

নিজস্ব প্রতিবেদক : গণঅধিকার পরিষদের চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম à¦...বিস্তারিত


চট্টগ্রামে বউ এর বাড়ি থেকে নাশতা কম দেওয়ায় অন্তঃসত্ত্বা বউকে মারধর, ৯ দিন পর মৃ/ত্যু

চট্টগ্রামে বউ এর বাড়ি থেকে নাশতা কম দেওয়ায় অন্তঃসত্ত্বা বউকে মারধর, ৯ দিন পর মৃ/ত্যু

চমৎকার ডেস্ক : চট্টগ্রামের পটিয়ায় বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে নেওয়া নাশতার পরিমাণ কম হওয়াকে কেন্দ্র করে বিরোধà...বিস্তারিত


হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

চমৎকার ডেস্ক : কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

মীর হেলালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চট্টগ্রাম মোহামেডানের নতুন কমিটি

চমৎকার ডেস্ক : চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১০১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন...বিস্তারিত


কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

কিশোর গ্যাং নেতা ওয়াকিল বগার ৩ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুà...বিস্তারিত



সর্বশেষ খবর


×