শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৫৬ পিএম, ২০২৬-১০-২৫
গণঅধিকার পরিষদের চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। একই সঙ্গে এনসিপিতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি ও আনোয়ারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব সাবের হোসেন চৌধুরীসহ দলটির স্থানীয় পর্যায়ের আরও কয়েকজন নেতা।
আনোয়ারা উপজেলা এনসিপির উদ্যোগে আয়োজিত দ্বিতীয় পর্যায়ের যোগদান অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন বলে আয়োজকদের দেওয়া তথ্যে জানানো হয়েছে। অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণ জেলার নেতারা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা এনসিপির সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্যসচিব জোবাইরুল আলম মানিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামশুল আলম মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার দপ্তর সম্পাদক ইরফান মাহমুদ, সহসাংগঠনিক সম্পাদক মো. আকাশ নুর, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. শাহেদুল আলম, জাফরুল ইসলাম চৌধুরী, নারী বিষয়ক সম্পাদক ডালিয়া বড়ুয়া এবং সহদপ্তর সম্পাদক চৌধুরী মোহাম্মদ হিমেল।
এ ছাড়া যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সংগঠকেরা অনুষ্ঠানে অংশ নেন।
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি
অনুষ্ঠানে আনোয়ারা উপজেলা ছাত্রশক্তির পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আনোয়ারা উপজেলায় এনসিপি স্বতন্ত্রভাবে ও এককভাবে অংশ নেবে বলে ঘোষণা দেওয়া হয়। এ লক্ষ্যে উপজেলার সব ইউনিয়নে শিগগিরই একক প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্তের কথাও জানানো হয়।
তবে চার দফা দাবির বিস্তারিত এবং ইউনিয়নভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের নাম আয়োজকদের দেওয়া তথ্যে উল্লেখ করা হয়নি।
চমৎকার ডেস্ক : সৌদি আরবে খেজুর বাগানে কাজ করার সময় বজ্রপাতে আবু বকর সিদ্দিক (২৪) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সরকারি দপ্তরে সেবা নিতে এসে নাগরিকরা যেন স্বস্তি পান এবং তাঁদের সমস্যার কার্যকর সমাধান নিশ্চিত হà§...বিস্তারিত
চমৎকার ডেস্ক : চট্টগ্রামের পটিয়ায় বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে নেওয়া নাশতার পরিমাণ কম হওয়াকে কেন্দ্র করে বিরোধà...বিস্তারিত
চমৎকার ডেস্ক : কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin