শিরোনাম
চমৎকার ডেস্ক | ০১:২৯ পিএম, ২০২৬-১০-২৬
সৌদি আরবে খেজুর বাগানে কাজ করার সময় বজ্রপাতে আবু বকর সিদ্দিক (২৪) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সৌদি আরবের স্থানীয় সময় বিকেল আনুমানিক ৫টার দিকে মদিনা শহরের আল-উলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু বকর সিদ্দিক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাতিয়ারকুল এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় বাসিন্দা ফরিদুল আলমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় সাড়ে চার বছর আগে সৌদি আরবে পাড়ি জমান আবু বকর। সেখানে মদিনা শহরের আল-উলা এলাকার একটি খেজুর বাগানে কাজ করতেন তিনি। রোববার কর্মরত অবস্থায় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। রাতে স্বজনেরা তাঁর মৃত্যুর খবর পান।
দুই ভাই ও দুই বোনের মধ্যে আবু বকর ছিলেন তৃতীয় সন্তান। তরুণ বয়সে প্রবাসে গিয়ে পরিবারের জন্য উপার্জন করতে থাকা এই যুবকের আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের পরিস্থিতি তৈরি হয়েছে।
সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল কাদের চৌধুরী সৌদি আরবে বজ্রপাতে আবু বকর সিদ্দিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিবেদক : গণঅধিকার পরিষদের চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সরকারি দপ্তরে সেবা নিতে এসে নাগরিকরা যেন স্বস্তি পান এবং তাঁদের সমস্যার কার্যকর সমাধান নিশ্চিত হà§...বিস্তারিত
চমৎকার ডেস্ক : চট্টগ্রামের পটিয়ায় বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে নেওয়া নাশতার পরিমাণ কম হওয়াকে কেন্দ্র করে বিরোধà...বিস্তারিত
চমৎকার ডেস্ক : কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬ - © 2026 www.chomotkartv.com | Developed By Biplab Uddin